শিরোনাম
বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক "দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান"- ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর: সুন্দরবন ও উপকূলে জেলেদের নিরাপদ আশ্রয় হালুয়াঘাট প্রেসক্লাবের নতুন ভবনের শুভ উদ্বোধন মধ্যনগরে প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে এবং উন্নয়ন করতে হবে: এমপি ফজলুল হক মিলন পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানের গোরখাই দাখিল মাদ্রাসা পরিদর্শন, উন্নয়নের আশ্বাস লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের নতুন আরসিসি রাস্তা উদ্বোধন গজারিয়ায় কুখ্যাত মাদক বিক্রেতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে পুলিশ
শনিবার ০৪ জুলাই ২০২৬
শনিবার ০৪ জুলাই ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা; আহবায়ক সুমন, সদস্য সচিব ওয়াসিম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেনঃ

অবশেষে নানা গুঞ্জন ও সমালোচনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি। 

রবিবার বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লার বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য  জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র- ছাত্রী সংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মো: ওয়াসিমকে সদস্য সচিব করা হয়।

নতুন এই কমিটিতে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে সদস্য করা হয়েছে।

এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে দুইজনকে। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং মহানগর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক আমিরুজ্জামান আমির।


উল্লেখ্য যে, বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে সমালোচনার মধ্য দিয়ে গত ২ জানুয়ারি হঠাৎ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ফলে জেলাজুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোন কারণে এই কমিটি বিলুপ্তি করা হয়েছে তা নিয়ে আলোচনা-সমালোচনা রয়েছে তুঙ্গে। তবে নিদির্ষ্ট কোন কারণ কেউই বলতে পারছে না। স্থানীয় একাধিক সূত্র ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে সম্ভাব্য কয়েকটি কারণ পাওয়া গেছে।


১. সাংগঠনিক কর্মকান্ডে ব্যর্থতাঃ কমিটি গঠনের ২ বছর ৭ মাস পার হলেও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সব উপজেলায় কমিটি দিতে পারেনি। লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলায় কমিটি দিয়েছিল এই আহ্বায়ক কমিটি। কিন্তু বাকি ৮ টি উপজেলায় (সদর, সদর দক্ষিণ, বরুড়া, মনোহরগন্জ, নাঙ্গলকোট, লালমাই, বুড়িচং ও বি-পাড়া) গত আড়াই বছরেও কমিটি দিতে পারেনি এই আহ্বায়ক কমিটি। তবে এই কমিটি সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল সব সময়। এছাড়া সম্প্রতি হওয়া বন্যায় হাজী আমিন উর রশীদ ইয়াছিনের নেতৃত্বে জেলার বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণসহ নানা কর্মকান্ড ছিল উল্লেখ্য করার মত। এছাড়া হাজী ইয়াছিনের বিরুদ্ধেও কোন নেতিবাচক অভিযোগ উঠেনি।


২. বাসস্ট্যান্ড দখল ও চাদাঁবাজিঃ কুমিল্লা সদর দক্ষিণের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও সদরের শাসনগাছা বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনগুলো দখল, চাদাঁবাদির অভিযোগ উঠেছে এই আহ্বায়ক কমিটির দুয়েকজনের বিরুদ্ধে।


৩. বি-পাড়া উপজেলা ও সদরের পাচঁথুবী এলাকা দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় ও পালানোর কাজে সহায়তার অভিযোগও রয়েছে কমিটির দুয়েকজন সদস্যের বিরুদ্ধে।


৪. সম্প্রতি কমিটি বিলুপ্ত হওয়ার আগে  কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা চৌদ্দগ্রামে এক জনসভায় বলেছিলেন- শহীদ জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এই বক্তব্য নিয়ে অনেক সংবাদ প্রচার হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।


৫. জেলা ও মহানগর কমিটিতে যারা আছেন এবং যারা পদ পাননি এমন অনেক নেতাই নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে গেছেন। জেলা ও মহানগর মিলে অন্তত ৪টি গ্রুপে বিভক্ত কুমিল্লার বিএনপি। এক সাথে অনেককে বিভিন্ন দলীয় প্রোগ্রামে দেখা গেলেও তারা এখন নিজেরাই কোন্দলে জড়িয়ে পড়েছেন। আগামী সংসদ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপির কোন্দল আরো বাড়ছে। অনেকে মনে করছেন-এই কমিটি বিলুপ্তির পিছনে গ্রুপিং-কোন্দলও বড় ভূমিকা পালন করেছে।

উপরোল্লেখিত কারণগুলোর কারণে কমিটি বিলুপ্ত হয়েছে কিনা নিশ্চিত না হলেও এই কারণগুলোই হয়তো মূল ভূমিকা পালন করেছে।


কমিটি গঠনের ২ বছর ৭ মাস পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। এর আগে ২০২২ সালে হাজী আমিন-উর রশীদ ইয়াছিনকে আহ্বায়ক ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি করে দলটি।

এ কমিটি বিলুপ্তির পরই দক্ষিণ জেলার নেতৃত্বে কারা আসছেন, দুঃসময়ের যারা নেতৃত্ব দিয়েছেন দলের পাশে ছিলেন তাদের মূল্যায়ন করা হবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলতে থাকে। কেউ আবার নিরব শুনশান। কেননা সবাই কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে। কেন্দ্র যাকে নির্বাচন করবে তাকেই মেনে নিতে হবে। 

 এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে কুমিল্লা বিএনপি’র নেতৃত্বে পালা বদল হতে পারে। জোর আলোচনা চলে জাকারিয়া তাহের সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে ঘিরে। অবশেষে সেই জল্পনাই সত্য হলো।

তারপরও এই সদ্য ঘোষিত কমিটি নিয়ে কেউ খোশ আবার কেউ নাখোশ। কেউ অভিনন্দন জানাচ্ছে আবার কেউ তীব্র সমালোচনা। কেউ মনে করছেন যারা বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন তারা যথাযথ মূল্যায়ন পায়নি, আবার কেউ নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে।

অনেকেই ভুগছেন দ্বিধাদ্বন্দে আসলে কি হতে যাচ্ছে।


আরও খবর




কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

হালুয়াঘাটে বিধবা রিনা রিছিলের দুঃখ ঘুচল, এমপি সালমান ওমর রুবেলের উপহার নতুন ঘর

রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক

গাজীপুরে নিজস্ব অর্থায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন

ধর্মপাশা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীতে- এমপি কামরুজ্জামান কামরুল

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল

৯ কোটি টাকার সড়ক ৩ মাসেই ধসে নদীগর্ভে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সরজমিন পরিদর্শন

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

রাঙ্গাবালী‌তে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিতর্ক

ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

লালপুরে এইচএসসি ফরম ফিলাপের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নন্দীগ্রামে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার শিক্ষক জামায়াত নেতা নন

কালিয়াচাপড়া চিনির কল চালুর দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচির ঘোষণা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

হালুয়াঘাটে বিধবা রিনা রিছিলের দুঃখ ঘুচল, এমপি সালমান ওমর রুবেলের উপহার নতুন ঘর

রাণীনগরে তিন মাদকসেবির কারাদণ্ড

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক আটক

গাজীপুরে নিজস্ব অর্থায়নে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন

ধর্মপাশা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীতে- এমপি কামরুজ্জামান কামরুল

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ সমাবেশ, মিছিল

৯ কোটি টাকার সড়ক ৩ মাসেই ধসে নদীগর্ভে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সরজমিন পরিদর্শন

মিথ্যা ও বানোয়াট প্রচারণার প্রতিবাদে মান্দায় মানববন্ধন

রাঙ্গাবালী‌তে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিতর্ক