শিরোনাম
ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের শিক্ষাবৃত্তি প্রকল্পের শুভ উদ্বোধন ২০২৬ নাঙ্গলকোটের নাইয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি,শিক্ষার্থীদে মাঝে বৃক্ষ বিতরণ আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি গুরুদাসপুরের মশিন্দা আদালতের রায় উপেক্ষা করে জমিদখলের চেষ্টা,প্রতিবাদে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

লাকসাম স্কুল মাঠ দখল করে মাসব্যাপী মেলার আয়োজন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৭ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ

কুমিল্লার লাকসাম জংশন রেলওয়ে ক্লাব মাঠে মাসব্যাপী গ্রামীণ পণ্য মেলার নামে বাণিজ্য মেলার আয়োজনকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসীর মধ্যে। তাদের অভিযোগ, মেলার নামে মাঠে স্টল ও রাইড বসিয়ে খেলার পরিবেশ নষ্ট করা হচ্ছে।


এতে শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি এবং মাঠটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।


আগামী ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মেলা আয়োজনের কথা রয়েছে। ইতোমধ্যে মাঠে স্টল ও রাইড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, মেলা হলে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় ও যানবাহনের চাপ বাড়বে।


এতে জংশন এলাকায় যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে।


স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘ সময় ধরে মেলা চললে আশপাশের স্কুলপড়ুয়া শিক্ষার্থী, নারী ও তরুণীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।


মেলা আয়োজক রুবেল বিনোদন পার্কের পরিচালক রুবেল হোসেন বলেন, মেলায় ৯৫টি স্টল স্থাপন করা হয়েছে। শিশুদের খেলনা, রাইড, পণ্যসামগ্রী, কসমেটিকস, সিরামিক্স, তৈলাসপত্র, হস্তশিল্প, ঘর সাজানোর সামগ্রী, ক্রোকারিজ ও খাবারের স্টল থাকবে। পাশাপাশি নৌকা, দোলনা ও নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকবে। 


আয়োজকের পক্ষ থেকে বলা হয়েছে, লাকসাম জংশন রেলওয়ে ক্লাব মাঠ ব্যবহারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ দিনের অনুমতি নেওয়া হয়েছে।


পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, মেলার অনুমোদন তারা দেয়নি।


লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “আমার কাছে দরখাস্ত দেওয়া হয়ে ছিল। আমি কোনো অনুমোদন দিইনি। আমি এটা দিতে পারি না। মেলার অনুমোদন দেন জেলা প্রশাসক।”


এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার আগেই মাঠে স্টল ও রাইড স্থাপনের কাজ শুরু করা হয়েছে।


এ বিষয়ে আয়োজকের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।


মেলার অনুমোদনের শর্ত হিসেবে মাঠের পাশে থাকা লাকসাম রেলওয়ে আইডিয়াল একাডেমি স্কুল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র নেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষককে পাশ কাটিয়ে একজন সহকারী শিক্ষকের প্রত্যয়ন নেওয়ার অভিযোগও উঠেছে।


লাকসাম রেলওয়ে আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ফরিদা বেগম বলেন, “মেলার জন্য স্কুলের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। তবে স্কুলের সহকারী শিক্ষক লোকমান হোসেন কীভাবে মাঠ ব্যবহারের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন, সে বিষয়টি স্কুল কমিটির সভাপতিকে জানানো হয়েছে।”


স্থানীয় ক্রীড়ামোদীদের দাবি, বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য একটি খেলার মাঠ দীর্ঘদিন ব্যবহার করা হলে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। তাই প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত দিক বিবেচনা করে মেলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আরও খবর




ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার

ধামইরহাটে বৃদ্ধা হত্যা: ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ

মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির

উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো

গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মঞ্জুরুল করিম রনি এমপি

গাজীপুর মহানগর ২৮ নং ওয়ার্ড এলাকায় রাস্তা দখল করে গাছ রোপণের অভিযোগ, অবরুদ্ধ এলাকাবাসী

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান


এই সম্পর্কিত আরও খবর

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার

ধামইরহাটে বৃদ্ধা হত্যা: ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু