শিরোনাম
সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

লাকসাম ‘আল দ্বীন হিফজ একাডেমি’ উদ্বোধন ও মেজবান অনুষ্ঠিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


কুমিল্লার লাকসাম উপজেলার মধ্য আউশপাড়া গ্রামে ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিনের উদ্যোগে ‘আল দ্বীন হিফজ একাডেমি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


শনিবার ৬ ডিসেম্বর সকালে মিলাদ, কবর জিয়ারত, কোরআন খতম ও দোয়া–মোনাজাতের মাধ্যমে নতুন এই হিফজ একাডেমির যাত্রা শুরু হয়।


শুক্রবার ৫ ডিসেম্বর এক সাধারণ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয় এবং একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।


এতে মোঃ মনির উদ্দিনকে সভাপতি এবং মাষ্টার মোঃ এমরান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব ঘোষণা করা হয়।


সভায় স্থানীয়রা প্রতিষ্ঠানটির উন্নয়ন ও পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


ইয়ারা ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ মনির উদ্দিন বলেন,“আল দ্বীন হিফজ একাডেমি প্রতিষ্ঠা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। কোরআনের শিক্ষায় শিক্ষিত একটি আদর্শ প্রজন্ম গঠনই আমাদের লক্ষ্য।


এলাকার মানুষ যেভাবে সহযোগিতা ও দোয়া দিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন—এটি আমার জন্য বিরাট প্রেরণা। আমি বিশ্বাস করি, এই প্রতিষ্ঠান শুধু হিফজ নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


তিনি আরও বলেন,“শিক্ষার উন্নয়ন ও মানবিক সেবাকে কেন্দ্র করে ইয়ারা ফাউন্ডেশন কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। আমি সবার প্রতি অনুরোধ জানাই—এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখবেন।”


উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নব প্রতিষ্ঠিত হিফজ একাডেমি নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।


চট্টগ্রাম খুলশি ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ উল্লাহ বলেন, “আল দ্বীন হিফজ একাডেমি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি সৎ প্রজন্ম গঠনের আলোকবর্তিকা। গ্রামের মানুষের উদ্যোগে এ ধরনের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন সত্যিই প্রশংসনীয়।”


সহ-সভাপতি মো. নাসির উদ্দীন বলেন, “আজকের শিশু–কিশোরদের নৈতিক শিক্ষায় হিফজ মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনির উদ্দিনের এই উদ্যোগ আগামীর সমাজকে আরও সুন্দর করবে।”


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেন,

“কোরআনের আলো ছড়িয়ে দিতে এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। আমরা চাই প্রতিটি গ্রামে এমন হিফজ প্রতিষ্ঠান গড়ে উঠুক।”


বিএনপি মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, “আল দ্বীন হিফজ একাডেমি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগে নারী সমাজও অনুপ্রাণিত হবে।”


লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু বলেন, “প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমরা সবসময় সহযোগিতা করবো। কোরআন শিক্ষার বিস্তারে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ।”


উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন ও আউশপাড়া যুব সমাজ।


এ ছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রামস্থ খুলশি ক্লাব লিমিটেড, বৃহত্তর কুমিল্লা সমিতি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, লাকসাম সমিতিসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগ দেন এবং পরে অনুষ্ঠিত মেজ্বানে অংশগ্রহণ করেন।


নতুন এই হিফজ একাডেমি উদ্বোধনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ নেমে আসে।


আরও খবর




বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ