শিরোনাম
প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কুকুর ধরলো চোর! শ্যামলীতে পিএমকের ফ্রি চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক মানুষ পোরশায় গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ রূপগঞ্জে নির্মাণাধীন সেতু পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম,বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি। 

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে কুপিয়ে জখম করে সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ী সোহাগ হাওলাদারের স্ত্রী তানজিলা আক্তার এমন অভিযোগ করেছেন। গুরুতর আহত সোহাগ হাওলাদার বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মাদক বিক্রেতাদের বিচার দাবীতে শুক্রবার বেলা ১১ টায় গাজীপুর- কুকুয়া সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ডে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। ঘটনা ঘটেছে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার কুকুয়া গ্রামের সরদার বাড়ীর সামনে।  

জানাগেছে, আমতলী উপজেলার কুকুয়া গ্রামের মোশাররফ মৃধার দুই ছেলে অমিত মৃধা ও শিমুল মৃধা এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজী ও ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছে। তাদের এমন কর্মকান্ডে বাঁধা দিলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। গত  ১৮ মার্চ তাদের মাদক বিক্রিতে বাঁধা দেন মৃধাবাড়ী স্ট্যান্ডের বিকাশ ব্যবসায়ী সোহাগ হাওলাদার। এতে ক্ষুব্ধ হন তারা। এর জের ধরে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে ব্যবসায়ী সোহাগ হাওলাদার তার বিকাশের দোকান বন্ধ শ্বশুর হাবিবুর রহমানের বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে সরদার বাড়ীর সামনে ওত পেতে থাকা অমিত মৃধা, শিমুল মৃধাসহ তার সহযোগীরা ব্যবসায়ীর মুখমন্ডল ও চোখ বেঁধে এলোপাথারী কুপিয়ে জখম করে। তাকে মৃত্যু ভেবে রাস্তার পাশে ফেলে রেখে দেয় এবং তারা ব্যবসায়ীর সাথে থাকা সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গত সোমবার রাতে আমতলী থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। 

মাদক বিক্রেতা দুই ভাই ও তাদের সহযোগীদের বিচার দাবীতে শুক্রবার বেলা ১১ টা দিকে কুকুয়া-গাজীপুর সড়কের মৃধাবাড়ী স্ট্যান্ডে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কবির হাওলাদার, নাঈম, পারভীন ও কুদ্দুস মোল্লা প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, অমিত ও শিমুল এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজী, ছিনতাই ও চুরির ঘটনার সঙ্গে জড়িত। তাদের অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই তাদের তারা নানাভাবে হয়রানী করে। মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় গত সোমবার রাতে অমিত মৃধা ও তার ভাই শিমুল মৃধাসহ তাদের সহযোগীরা ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মুখমন্ডল ও চোখ বেঁধে কুপিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে। পরে তাকে মৃত্যু ভেবে রাস্তার পাশে ফেলে রেখেছে। আমরা এ ঘটনার শাস্তি দাবী করছি।

ব্যবসায়ী সোহাগ হাওলাদারের স্ত্রী তানজিলা আক্তার বলেন, গত ১৮ মার্চ অমিত মৃধা ও শিমুল মৃধা মাদক বিক্রি করছিল। আমার স্বামী এতে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে আমার স্বামীকে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করে। মৃত্যু ভেবে তারা রাস্তার পাশে ফেলে রাখে। পরে তার সঙ্গে থাকা সাড়ে ছয় লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, বর্তমানে আমার স্বামী বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখনও তার ঠিকমত জ্ঞান ফিরেনি। আমি এ ঘটনায় তাদের বিচার দাবী করছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, মামলা হয়েছে। আসামী গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। 


আরও খবর




প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

মাগুরায় ছাত্রী হয়রানির অভিযোগ তুলে শিক্ষকের শাস্তি দাবিতে বিক্ষোভ

নাঙ্গলকোটে সরকারি সড়ক পুনরুদ্ধারে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার,একতারপুরে আলোচনায় অভিযুক্তরা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

চিরিরবন্দরে মাদকসেবীর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া'র সভাপতি মনসুর মহসিন ও ইউসুফ সম্পাদক মনোনীত

মুকুটনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুরেন্দ্র-স্নেহলতা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

মালয়েশিয়া থেকে ফেরা হলো না বাড়ি, বগুড়ায় পৌঁছেই প্রবাসীর মৃত্যু

কুমিল্লার আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনি কার্যক্রমে যুক্ত দুই এপিপির নিয়োগ বাতিল

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ

কুমিল্লায় পণ্যবাহী ভ্যানে ইয়াবার বড় চালান, কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার করে পুলিশ

ডুয়েটে গবেষণার অর্জন ও সম্ভাবনা নিয়ে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত