শিরোনাম
মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান ‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: জনপ্রশাসন সচিব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।


রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।


সিনিয়র সচিব বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। পেনশনাররাও পাবেন।


মহার্ঘ ভাতা পর্যালোচনা ও সুপারিশ প্রদানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মোখলেস উর রহমান বলেন, কমিটিতে আমি আছি, অর্থ সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব আছেন।


সিনিয়র সচিব বলেন, সরকার শুধু সিদ্ধান্তই নেয়নি, একটা কমিটিও করে দিয়েছে। যে কমিটিতে আমিও আছি। এজন্য আমি আপনাদের মাধ্যমে সব শ্রেণীর সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছেন, তাদের জন্য একটা বার্তা অথবা সুখবর দিতে চাই, যেহেতু পে-কমিশন করা একটা দীর্ঘসময়ের ব্যাপার। অন্তর্বর্তী সময়ের জন্য একটা মহার্ঘ ভাতা কমিটি হয়েছে। আমরা সামনের সপ্তাহের প্রথম মিটিং করব, এখানে একটা স্ট্র্যাটেজি অথবা কৌশল ঠিক করবো, কীভাবে আপার লিমিট থেকে লোয়ার লিমিট ঠিক করে, ইনক্লুডিং পেনশনার। এবার যেন পেনশনাররা মহার্ঘ ভাতা পান, সে ব্যাপারে সরকার একমত।


সচিব বলেন, এটা খুবই একটা সময়োপযোগী সিদ্ধান্ত। যাতে মহার্ঘ ভাতা দেওয়া যায়। আমাদের চেষ্টা থাকবে ফাস্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া। সরকারকে সাজেশন দিলে সরকার ইমপ্লিমেন্ট (বাস্তবায়ন) করবে। এটা যত তাড়াতাড়ি করা যায় তত মঙ্গল।


মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, অবশ্যই। মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি গঠন করেছে।


কত শতাংশ দেওয়া হবে- সি বিষয়ে তিনি বলেন, সেটা এই কমিটি সুপারিশ করবে। একটা আপার লিমিট এবং একটা লোয়ার লিমিট দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে।


মোখলেস উর রহমান বলেন, আপনার জানেন অফিসারের স্কেল এবং স্টাফ এর স্কেল সমান না, এই মহার্ঘ ভাতায় হয়তো এমন হতে পারে যে স্টাফদের একটু বেশি হতে পারে। এটা একটা বিষয় থাকতে পারে।


সিনিয়র সচিব বলেন, আগে কখনো এটা ছিল কি না, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি পেনশনাররাও যেন বেনিফিট পায়। কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা, এটা-সেটা, টাকা-পয়সা, ভাড়া; পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে পার্ট-টাইম অনেক কিছু করতে পারে। কিন্তু পেনশনাররা এমনি অসুস্থ, বয়স্ক। তাদের মেডিসিন কস্ট (চিকিৎসা খরচ) প্রতি মাসে অনেক বেশি লাগে।


‘একেবারে পিওন থেকে হায়েস্ট লেভেল কেবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে। তবে এটার স্ল্যাব দুইটা হতে পারে- অফিসারদের জন্য একটু কম যেন ব্যালান্সিং হয়। ’


এই কমিটি কত দিন কাজ করবে- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমরা যদি সামনের সপ্তাহে বসি তাহলে দুইটা-তিনটার বেশি মিটিং লাগবে না। 


আরও খবর




ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন

আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতিবৃষ্টিতে ডুবে যাওয়ার শঙ্কা: ধর্মপাশা–মধ্যনগরে কাঁচা ধান রক্ষায় কৃষকদের উদ্যোগ, দ্রুত ব্যবস্থা চায় স্থানীয়রা

সেনবাগে লায়ন শাহাদাত হোসেনের ঈদ উপহার বিতরণ

পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ,২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবী,অন্যথায় আত্মহত্যার হুমকি

গাউসিয়া কমিটি দোহাজারী পৌরসভার অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন

চন্দনাইশে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মুরাদনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় যুবক আটক

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান