শিরোনাম
চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৩ শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র‍্যাব -১৪ শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার গঙ্গাচড়ায় প্রেমের ঘটনায় প্রেমিককে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয়রা নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

মনপুরায় ঝুঁকিপূর্ণ অবস্থায় উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশিত:বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো:কামরুল হোসেন(সুমন)-মনপুরা: ভোলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল ও ক্ষয়ক্ষতি। ঝুঁকিপূর্ণ এ ভবনেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান ও পাঠগ্রহণ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।১৯৯৩ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় বর্তমানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটিতে মোট ৪৮৭ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, শিক্ষিকা  ও ৫ জন কর্মচারী রয়েছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক প্রতিদিন ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।মাদ্রাসা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন অংশ নাজুক হয়ে পড়েছে। শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ভবনের কোনো অংশ ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তাই দ্রুত ভবনটি পরিদর্শন করে সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হান্নান বলেন, মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ভবনটি সংস্কার করা প্রয়োজন।সহকারী শিক্ষক আব্দুর রহিম মোল্লা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান করাতে গিয়ে আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। কখন কোনো দুর্ঘটনা ঘটে যায়, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।সিনিয়র শিক্ষক মাওলানা মিজান বলেন, শিক্ষার পরিবেশ নিরাপদ হওয়া অত্যন্ত জরুরি। ভবনটির বর্তমান অবস্থা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী আলিসা আক্তার জিনুক বলেন, আমরা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করি। ভবনের অবস্থা দেখে ভয় লাগে। আমরা চাই দ্রুত আমাদের মাদ্রাসার ভবনটি সংস্কার করা হোক।একই শ্রেণির ছাত্রী আকলিমা আক্তার রিংকু বলেন, ক্লাস করার সময় অনেক সময় মনে হয় ভবনের কোনো অংশ ভেঙে পড়তে পারে। এতে আমরা আতঙ্কের মধ্যে থাকি। কর্তৃপক্ষের কাছে আমাদের নিরাপদ শ্রেণিকক্ষের ব্যবস্থা করার দাবি জানাই।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, এই মুহূর্তে আমার কাছে কোনো বাজেট নেই। আপনারা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান।আমি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।অন্যদিকে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। জেলা প্রশাসক স্যার ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয়দের অভিযোগ, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী নিয়মিত পাঠদান করলেও ভবনের এমন ঝুঁকিপূর্ণ অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত মাদ্রাসার ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।তাদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশও গড়ে উঠবে বলে মনে করছেন এলাকার সুশীল সমাজের সচেতন মহল।


আরও খবর




ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৮

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি

রায়গঞ্জে মা-মেয়ের উপর হামলার অভিযোগ

উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড; মালিক ও জমির মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া

কাজিপুরে ডেঙ্গু সহ মশাবাহিত রোগপ্রতিরোধ বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট ও টি কে গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন

রাণীনগরে জনসচেতনতামুলক র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা

রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা

রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা

টাঙ্গুয়ার হাওরে ব্যবস্থাপনা আছে,নেই জবাবদিহির কাঠামো?

ঘাটাইলে সুবিধাবঞ্চিতদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়

কুতুবপু‌রে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


এই সম্পর্কিত আরও খবর

ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৮

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি

রায়গঞ্জে মা-মেয়ের উপর হামলার অভিযোগ

উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

হালুয়াঘাটে অবৈধ সিসা কারখানা বন্ধ, ৭ শ্রমিকের কারাদণ্ড; মালিক ও জমির মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া

কাজিপুরে ডেঙ্গু সহ মশাবাহিত রোগপ্রতিরোধ বিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট ও টি কে গ্রুপের বিরুদ্ধে মানববন্ধন

রাণীনগরে জনসচেতনতামুলক র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা