শিরোনাম
সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো.কামরুল হোসেন সুমন,মনপুরা:জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাতে ভোলার মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মনপুরা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। নজরুল শতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নৃত্য ছিল। প্রতিযোগীরা এসব বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব। তিনি প্রতিযোগীদের পরিবেশনা উপভোগ করেন এবং নতুন প্রজন্মের মধ্যে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জুরান চন্দ্র মজুমদার, মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রতিযোগীদের অভিভাবকেরা। নজরুলের সৃষ্টিতে সাম্য ও মানবতার বার্তা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিদ্রোহ, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেম তাঁর সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কবিতা, গান, প্রবন্ধসহ বিভিন্ন সৃষ্টির মাধ্যমে তিনি অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং মানুষের অধিকার ও মর্যাদার কথা তুলে ধরেছেন। নজরুলের ইসলামী সংগীত ও কবিতাও বাংলা সাহিত্য ও সংগীতের জগতে বিশেষ স্থান করে নিয়েছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই’ সহ তাঁর অসংখ্য ইসলামী গান ও কবিতা মানুষের মধ্যে জনপ্রিয়। তাঁর সৃষ্টিতে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি মানবপ্রেম, সাম্য ও সম্প্রীতির বার্তাও ফুটে উঠেছে। আয়োজকেরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণদের জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, নজরুলের সাহিত্য ও সংগীতের মধ্যে শুধু সাংস্কৃতিক সৌন্দর্য নয়, রয়েছে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ জাগ্রত করতে নজরুলের সৃষ্টিকর্ম চর্চা ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আরও খবর




২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন