শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার

প্রকাশিত:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


‎মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

‎

‎নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে যানজট নিরসনে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলের জন্য ছয়টি নির্দিষ্ট স্ট্যান্ড চালু করেছে পৌর কর্তৃপক্ষ।

‎

‎প্রতিটি রুটের জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা রঙের স্টিকার। পাশাপাশি প্রতিটি স্ট্যান্ডে স্থাপন করা হয়েছে সাইনবোর্ড। নির্ধারিত স্ট্যান্ড ও রুট অনুসরণ করেই অটোরিকশা চলাচল করতে হবে।

‎

‎আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ছয়টি স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আমেনা খাতুন।

‎

‎পৌর কর্তৃপক্ষের নির্ধারণ করা স্ট্যান্ডগুলোর মধ্যে রয়েছে, থানার পূর্ব দিকে সার্কেল অফিসের মোড়। এ স্ট্যান্ড থেকে তেঁতুলিয়া ও গাগলাজুর এলাকার অটোরিকশা চলাচল করবে। দৌলতপুর গোরস্থান মোড়ের স্ট্যান্ড থেকে চলবে ধর্মপাশাগামী অটোরিকশা। মাইলোড়া খেলার মাঠ মোড়ের স্ট্যান্ড থেকে মাঘান, আদর্শনগরসহ আশপাশের এলাকার অটোরিকশা চলাচল করবে।

‎

‎এ ছাড়া সৈয়দবাড়ি মোড়ের স্ট্যান্ড থেকে পাবই, সমাজ, সহিলদেওসহ সংশ্লিষ্ট এলাকার অটোরিকশা চলবে। নওহাল বাসস্ট্যান্ড মোড় থেকে চলাচল করবে বারহাট্টাগামী অটোরিকশা। অন্যদিকে নওহাল শিশুপার্কগামী সড়কের স্ট্যান্ড থেকে নেত্রকোনা ও ময়মনসিংহগামী সিএনজিচালিত অটোরিকশা চলাচল করবে।

‎

‎পৌরশহরের অভ্যন্তরে চলাচলের জন্য আলাদা স্টিকারযুক্ত অটোরিকশার অনুমতি দেওয়া হবে। প্রতিটি রুটের অটোরিকশা সহজে চিহ্নিত করতে ভিন্ন ভিন্ন রঙের স্টিকার চালু করা হয়েছে।

‎

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সহসভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দোহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফরিদুজ্জামান ফরিদ, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া শামীম, সাধারণ সম্পাদক বারিন কার্নায়েন, সাংবাদিক হাফিজুর রহমান চয়ন ও সাইফুল আরিফ জুয়েলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

‎

‎অনুষ্ঠানে পৌর প্রশাসক আমেনা খাতুন ও বিএনপি নেতারা যানজট নিরসনে নির্ধারিত স্ট্যান্ড ও রুট মেনে অটোরিকশা চলাচল এবং সংশ্লিষ্ট নিয়মকানুন অনুসরণের জন্য চালক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

‎

‎উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, শহরের যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগ সময়োপযোগী। তবে এ উদ্যোগ সফল করতে অটোরিকশাচালক, যাত্রী ও সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে। নির্ধারিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা দাঁড় করানো যাবে না। সবাই নিয়ম মেনে চললে পৌরশহরে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

‎

‎পৌর প্রশাসক আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরশহরে যানজট একটি দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে যত্রতত্র অটোরিকশা দাঁড় করানো ও যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সমস্যা নিরসনে ছয়টি নির্দিষ্ট স্ট্যান্ড ও রুট নির্ধারণ করা হয়েছে। রুটভিত্তিক আলাদা রঙের স্টিকার চালু করা হয়েছে। চালকেরা নিয়ম মেনে চললে শহরের যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করছি। তবে এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।

‎



আরও খবর




বোদায় বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু, মাড়েয়া বামনহাটে শোকের ছায়া

মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড, চালু হচ্ছে রঙিন স্টিকার

সাতক্ষীরায় ভাইরাস পরীক্ষার ৮ কোটি টাকার বিশ্বমানের ল্যাব নষ্ট হতে হচ্ছে অবহেলায়, ঝুঁকিতে সাদা সোনা

গাজীপুরে মহাসড়ক আবারো উত্তাল অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি অসহায় মানুষ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ

চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

বোদায় বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু, মাড়েয়া বামনহাটে শোকের ছায়া

সাতক্ষীরায় ভাইরাস পরীক্ষার ৮ কোটি টাকার বিশ্বমানের ল্যাব নষ্ট হতে হচ্ছে অবহেলায়, ঝুঁকিতে সাদা সোনা

গাজীপুরে মহাসড়ক আবারো উত্তাল অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি অসহায় মানুষ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ

চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই