শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

মৌসুমের শুরুতেও আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পর্যটন মৌসুম শুরু হলেও আশানুরূপ পর্যটকের দেখা মিলছে না দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী কুয়াকাটায়। স্থানীয় হোটেল-মোটেল মালিক, ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের তুলনায় এ মৌসুমের শুরুটা অনেকটাই নীরব। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ১৬টি পেশার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে ১৬ ডিসেম্বরের পর এই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। 



সোমবার (৮ ডিসেম্বর) কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যায়, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। বিশেষ করে অটো ভ্যান চালক, ক্যামেরাম্যান, ছাতা বেঞ্চ ব্যবসায়ীসহ সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ীরা নিরিবিলি সময় কাটাচ্ছেন। পর্যটকদের আগমনই এখন তাদের একমাত্র ভরসা।


কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইব্রাহিম ওয়াহিদ বলেন, ডিসেম্বর মাস থেকে বুকিংয়ের যে চাপ থাকার কথা, সেটি এখনো হয়নি। অনেক হোটেলেই ৪০–৫০ শতাংশ কক্ষ খালি পড়ে রয়েছে। ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখছেন। তবে ১৬ ডিসেম্বর থেকে কুয়াকাটায় পর্যটকদের কিছুটা ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।



স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী সাইফুল ইসলাম বুলেট বলেন, মৌসুম শুরু হলে আমরা সাধারণত ভালো ব্যবসার আশা করি। কিন্তু এ বছর এখনো তেমন ভিড় নেই। পর্যটক না এলে আমাদের দৈনন্দিন আয়েও প্রভাব পড়ে। লাখ লাখ টাকার মাল নিয়ে দোকানে বসে আছি কিন্তু আশানুরূপ পর্যটক নেই। 



কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার আরিফ বিল্লাহ বলেন, কুয়াকাটা সৈকতে পর্যটকদের ছবি তুলে দেওয়ার কাজ করি প্রায় ৩ শতাধিক ফটোগ্রাফার। ছবি তুলেই আমাদের সংসার চালাতে হয়। আর এটা নির্ভর করে সম্পূর্ণ পর্যটকদের উপস্থিতির ওপর। এমনিতে বর্ষার মৌসুমে তেমন একটা পর্যটকদের দেখা মেলে না, তাই আমরা এই শীত মৌসুমের অপেক্ষায় থাকি, কিন্তু এ বছর এখনো তেমন একটা পর্যটকদের উপস্থিতি লক্ষ করছি না। তবে আমরা আশা করছি, খুব দ্রুতই কুয়াকাটায় আশানুরূপ পর্যটকদের উপস্থিতি বাড়বে। 


ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রতি বছর এই সময়ে কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি থাকে চোখে পরার মতো, কিন্তু এ বছর এখনো আশানুরূপ পর্যটক হয়নি। তবে এর প্রথম কারণ ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে, পাশাপাশি শীতের তীব্রতাও বিগত বছরের তুলনায় একটু বেশি। তবে সামনের দিকে পর্যটক বাড়বে এমনটাই প্রত্যাশা করছি আমরা। 


কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিওনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্যটক সংখ্যা বাড়তে পারে। পর্যটকদের নিরাপত্তা, সু-ব্যবস্থা ও সেবায় ট্যুরিস্ট পুলিশ সব সময় নিয়োজিত রয়েছেন।


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়