
মোঃ ইয়াছিন সরকার (কুমিল্লা) মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে নূর আলম (৩০) ও সাহাবুদ্দিন (২৪) নামে দুইজনকে সাজা দেওয়া হয়।সাজাপ্রাপ্ত নূর আলম (৩০) কামাল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামাল্লা গ্রামের শাহ আলমের ছেলে। তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।অপর সাজাপ্রাপ্ত সাহাবুদ্দিন (২৪) কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ রওনক মিয়ার ছেলে। তাকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।মুরাদনগর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





























