
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ইকরা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে হিফজ শিক্ষার্থীদের সবক প্রদান ও হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলাহী মাহফিল ১৫ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা ইয়াকুব আলীর সভাপতিত্বে ও আশ্রাফ আলী রাফি ও মোঃ রিফাতের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন নাওগোদা ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ সোলাইমান মীর, নাঙ্গলকোট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেন, ফুলগাঁও মাদ্রাসার প্রভাষক মাওলানা বদিউল আলম সহ প্রমুখ।
এ সময় তাঁরা মাদ্রাসা হেফজ্ সমাপ্ত কারী হাফেজ মোঃ নয়রিদ আহমেদ নিরবকে পাগড়ি পরিয়ে দেন।
এ সময় ৫ জন ছাত্র কে হিফজ্ সবক প্রদান করেন মাওঃ সোলাইমান মীর।
মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
পরে উপস্থিত সকলের জন্য সহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।




























