
এম এম ইউসুফ আলী,স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটি-২০২৬ এর পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও শিক্ষক কুলসুম আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম মনির, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি আহসান উজ জামান, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: সাখাওয়াত হোসেন শাহিন, নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম মহিন,সাংবাদিক দুলাল মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমাজ সেবক মোঃ আবদুল মান্নান, মাওঃ মোঃ শাহজাহান মজুমদার, মোঃ লোকমান হোসাইন, মো: সালাহ উদ্দীন,বিল্লাল হোসাইন কমিটির সদস্য বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ প্রমুখ।
অনুষ্ঠানে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশ এবং বিদ্যালয়ের উন্নয়নে উক্ত নবগঠিত ব্যবস্থাপনা কমিটি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন।





























