
এম এম ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ মেহেদি হাসান (১৮) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সে উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের এক মাত্র ছেলে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাযায় মেহেদি হাসান গত ৫ দিন পূর্বে ৭ আগস্ট শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার পরে পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে তার মা নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডাইরি করেন তার মা কুসুম বেগম। তার পিতা না থাকায় তার মামা শাহ আলম ও আত্মীয়-স্বজনরা সর্বাত্মক তাকে খুঁজে পাওয়ার চেষ্টা অব্যাহত রাখে এবং বিভিন্ন মিডিয়ায় তার নিখোঁজ সংবাদ প্রচার করেন। তার নিখোঁজার পাঁচ দিন পর আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী এলাকায় একটি পরিতক্ত বাড়িতে স্থানীয়রা অধ্যগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মেহেদীর স্বজনেরা সেখানে গিয়ে এটি মেহেদির লাশ হিসেবে সনাক্তকরেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের ঘটনায় মেহেদির পরিবার আত্মীয়-স্বজন ও পুরোএলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার বলেন, নিহিত মেহেদীর প্রকৃত হত্যাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়।





























