শিরোনাম
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা পোরশায় কম্পিউটার দোকানদারের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, আসামি পলাতক ধুনটে ইসলামি আলোচনায় অনিচ্ছাকৃত ভুল বক্তব্যে,ক্ষমা চাইলেন জাকারিয়া চিশতি রাঙ্গুনিয়ায় পল্লী মঙ্গল কর্মসূচির দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

নদীবেষ্টিত বরিশালে বাড়ছে সুপেয় পানির সংকট

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নদ-নদীবেষ্টিত হলেও বরিশালে দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট। এতে বিভাগজুড়ে ভোগান্তিতে নগরবাসী। তবে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি সরবরাহ করা গেলে সংকট সমাধান সম্ভব বলছেন বাসিন্দারা। আর বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া উচিত। তবে, পানির ঘাটতি পূরণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সিটি করপোরেশন।


বরিশালকে বলা হয় পানির দেশ। মাকড়শার জালের মতো এই জনপদকে জড়িয়ে রেখেছে নদী-খাল আর জলাশয়।


তবে গেল ৫ থেকে ৬ বছর ধরে এ অঞ্চলে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। উপরিভাগে পর্যাপ্ত উৎস থাকলেও খাবার পানির জন্য সংগ্রাম করতে হচ্ছে লাখ লাখ মানুষকে।


বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোবাহান হাওলাদার। শরীরের সবটুকু শক্তি দিয়েও পাচ্ছেন না নলকূপ থেকে এক ফোঁটা পানি।


একই চিত্র নগরীর বিভিন্ন এলাকার নলকূপের। বাধ্য হয়ে অনেককেই ভরসা করতে হচ্ছে কীর্তনখোলার পানির ওপর। এতে নলকূপের বদলে সাবমারসিবল পাম্পে ঝুঁকছেন। অপরিকল্পিতভাবে পাম্প বসিয়ে উত্তোলন করছেন ভূগর্ভস্থ পানি।


এর ফলে সুপেয় পানির স্তর তার ভারসাম্য হারাচ্ছে। আগে যেখানে বরিশাল নগরে সাড়ে ৭শ' থেকে ৮শ ফুট নিচেই মিলতো বিশুদ্ধ পানি, সেখানে এখন প্রায় হাজার ফুট নিচে যেতে হচ্ছে। এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে অদূর ভবিষ্যতে হয়ত বরিশাল নগরে পানির হাহাকার পড়বে।


বরিশাল নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে কোটি টাকা নির্মাণ করা হয়েছিল এরকম দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।


যার নির্মাণ কাজ অনেক আগেই শেষ হলেও চালু হয়নি আজও। বলা হয়েছিল এখান থেকে নগরীর পানির চাহিদা মেটানো হবে। কিন্তু নির্মিত এই প্ল্যান্টের সুফল ভোগ করতে পারছেন না নগরবাসী।


তবে এই প্ল্যান্ট দু'টি চালু করা গেলে নগরবাসীর পানির সংকট দূর হবে বলে মনে করেন পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের এই আহ্বায়ক।


বরিশাল পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের আহ্বায়ক শুভংকর চক্রবর্তী বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন যে পানি সরবরাহ করে থাকে সেটিও খুবই অপ্রতুল এবং এ নিয়ে বিভিন্ন এলাকায় হাহাকার তৈরি হচ্ছে। আমাদের এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে যেতে হবে।’


কালের বিবর্তনে বরিশালের প্রায় ৭০ শতাংশ জলাধারের অস্তিত্ব বিলীন হয়েছে। এতে কাজকর্মে ভূগর্ভস্থ পানির ওপর ভরসা করতে হচ্ছে। যে কারণে নামছে পানির স্তর। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে তা মহাবিপর্যয়ের কারণ হতে পারে।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক বলেন, ‘প্রতিনিয়ত লবণাক্ত পানি আমাদের এখানে সুপেয় পানিকে দূষিত করছে। ফলে সারফেস ওয়াটারে লবণাক্ততা বাড়ছে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে খুব শিগগিরই বরিশাল মহানগরীবাসী সুপেয় পানির সংকটে পড়বে।’


বরিশাল মহানগরীতে প্রায় ছয় লক্ষ মানুষের বসবাস। এর বিপরীতে দৈনিক পানির প্রয়োজন ৭ লাখ লিটার। বর্তমানে সিটি করপোরেশন থেকে দৈনিক পানি সরবরাহ করা হচ্ছে ৩ লাখ লিটার। তবে ঘাটতি পূরণে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম চালুসহ নানান পরিকল্পনার কথা জানিয়েছে সিটি করপোরেশন।


বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসার বলেন, ‘৭ লাখ লিটার পানিই যেন আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সরবরাহ দিতে পারি, এটা হলো আমার টার্গেট। এ টার্গেটকে সামনে নিয়ে আমি এ দুটোকে হাতে নেয়ার চিন্তা করছি। আরো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য যোগাযোগ করবো।’


বরিশাল নগরে টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে অন্তত ৮-১০ বছর আগেই। পানির চাহিদা মেটাতে নগরের বেলতলায় ২০১২ সালে ১৯ কোটি টাকায় ও নগরের রূপাতলীতে ২০১৩ সালে ২৪ কোটি টাকা ব্যয়ে দু'টি সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু করা হয়। যা এখনো চালু হয়নি। প্ল্যান্ট দু'টি চালু হলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 


আরও খবর




মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

ছেলের পরীক্ষায় নম্বর কম দেওয়ায় কালীগঞ্জে সহকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন শিক্ষিকা

প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষক নেই কাউখালীর দুই স্কুলে, ক্ষুব্ধ অভিভাবকরা

নারায়ণগঞ্জ ডিসির মানবিক সহায়তা পেলেন ‘ফুটবল ম্যান’ মাসুদ রানা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

গাজীপুরে নিখোঁজের মাত্র ৫ ঘন্টায় উদ্ধার হলো খাদিজা

মনপুরায় চলাচলের রাস্তার বেহাল দশা!চরম দুর্ভোগে এলাকাবাসী

গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল