শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

‘নীরব এলাকা’ বিমানবন্দরে সরবেই বাজছে হর্ন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রোববার দুপুর ২টা। রাজধানীর বিমানবন্দর এলাকার সামনে আড়াআড়ি দাঁড়িয়ে যাত্রী তুলছিল কয়েকটি বাস, সেই সঙ্গে অবিরাম বেজে চলছিল হর্ন। যদিও এলাকাটি সম্প্রতি ঘোষণা করা ‘নীরব এলাকা’।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) এলাকাকে সম্প্রতি শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী ১ অক্টোবর থেকে ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়।


অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), পরিবেশ অধিদপ্তর, সড়ক বিভাগ ও পরিবহন মালিক সমিতি।


তবে ছয় দিন পর রোববার ওই এলাকায় গিয়ে এ নিয়ম মানতে আগ্রহ দেখা যায়নি। সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা বললেন, সবচেয়ে বেশি বাজান প্রাইভেট কারের চালকরা।


স্থানীয়রা বলছেন, নীরব এলাকা ঘোষণার পর শব্দ দূষণের দিক দিয়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।


উত্তরার স্কলাস্টিকা পয়েন্ট এলাকার ফুটপাতের ওপর একটি স্টিলের খুঁটিতে সাইবোর্ডে লেখা ‘নীরব এলাকা শুরু: ঢাকা সড়ক বিভাগ’। দক্ষিণে লো মেরিডিয়ান পয়েন্টের সামনে ‘নীরব এলাকা’ সম্বলিত সাইনবোর্ড রয়েছে।


চালকদের দাবি, সড়কে হর্ন ছাড়া যানবাহন চালানো কঠিন। কারণ হিসেবে তারা বলছেন, সড়কে পথচারীরা ‘শৃঙ্খলা মানেন না’, ফুটব্রিজ ব্যবহার না করে যত্রতত্র সড়ক পার হন তারা। এমন পরিস্থিতিতে হর্ন না দিলে দুর্ঘটনা আরও বাড়বে।


তবে এই সড়কে ফুটব্রিজ ব্যবহার ছাড়া পথচারীর পক্ষে রাস্তা পারাপার কঠিন।




লো মেরিডিয়ানের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে দায়িত্ব পালন করছিলেন গ্রিন ভয়েস নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. মোস্তাফিজুর রহমান।


সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের এই শিক্ষার্থী  বলেন, “আমরা তো আসলে জানিই না যে হর্ন বাজানো ‘অপরাধ’। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। বাসের চালকরা কিছুটা বুঝেছেন; কিন্তু প্রাইভেট কারের চালকরা বেশি বাজান। এজন্য আমরা আমরা আপাতত সচেতন করছি এবং মন্ত্রণালয় থেকে দেওয়া লিফলেট বিতরণ করছি। মঙ্গলবার থেকে আইন প্রয়োগ শুরু হবে।”


তার সঙ্গে থাকা একই কলেজের একই বিভাগের শিক্ষার্থী মো. শিমুল বলেন, ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্কলাস্টিকা, বিমানবন্দর ও লো মেরিডিয়ান এলাকায় মোট ১০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছেন।


বিমানবন্দর এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, “আমরাও সচেতন করার জন্য লিফলেট দিয়েছি। (শনিবার) মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছে। বাসের যারা মালিকপক্ষ আছেন, সবাইকে ডেকে এটা বলে দিচ্ছি। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি।”


‘হর্ন না বাজালে তো বিপদ’


বিমানবন্দর এলাকায় গাজীপুর থেকে গুলিস্তানগামী ‘আজমেরী গ্লোরী’ পরিবহনের চালক মো. রিয়াদ আপনমনে হর্ন বাজাচ্ছিলেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, “যাত্রীরা যেখান-সেখান দিয়ে রাস্তা পার হয়। হুট করে সামনে চলে আসে। হর্ন না বাজালে তো বিপদ ঘটবে। সবাই সচেতন না হলে তো হবে না।”


প্রজাপতি পরিবহনের চালক আফজাল হোসেন বলেন, “বিমানবন্দর মোড়ে স্টেশনের প্রবেশপথে প্রচুর যাত্রী-পথচারী সড়ক পার হন। এখানের ফুটব্রিজটির চলন্ত সিঁড়ি অনেকদিন ধরেই নষ্ট। ফলে যাত্রীরা প্রায়ই রাস্তার মাঝ দিয়ে দৌড় দেন। ফলে এ পথে হর্ন বাজাতে হয়।”


মোটরসাইকেলে রাইড শেয়ার করেন ফজলুল ইসলাম। অভিজ্ঞতা তুলে ধরে বললেন, “এই আইন একদিনে মানাইতে পারবেন না। অনেক দিন ধরেই মানুষ হর্ন বাজায়ে অভ্যস্ত। সেটা তো আর রাতারাতি পরিবর্তন হবে না। তবে আমার জায়গা থেকে আমি সতর্ক থাকতে চেষ্টা করব।”



আশকোনা হজ ক্যাম্প এলাকার বাসিন্দা সাইফুল হক দোকান চালান বিমানবন্দর এলাকায়। বলেন, “হর্ন না দিয়ে গাড়ি চালানোর জন্য সবাইকেই সচেতন হতে হবে।”


স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র-ক্যাপসের চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান  বলেন, “দীর্ঘমেয়াদি সচেতনতা প্রোগ্রাম নেওয়া উচিত। মানুষকে দীর্ঘদিন ধরে এটা জানাতে হবে। পাশাপাশি ওই এলাকায় পর্যাপ্ত সংখ্যক সাইনবোর্ড এখনও দেওয়া সম্ভব হয়নি। এই কাজে সফলতার জন্য আমাদের আরও বেশি সমন্বিতভাবে কাজ করতে হবে।”


কীভাবে বাস্তবায়ন করবে মন্ত্রণালয়?


শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পটি মূলত পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহায়তায় যৌথভাবে বাস্তবায়ন করবে।


অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান  বলেন, “এটা শুরু হল, এখন অনেক কিছু করতে হবে। যেমন, রোডে সাইনবোর্ড দিতে হবে, স্পিড কন্ট্রোল লাগাতে হবে। আমরা ওখানে আবার একজনকে দিয়েছি, যিনি হর্ন কমেছে কি না সেটা নির্ণয় করবেন। কিছু কমেছে, কিন্তু কমলেও হর্ন আছে।”


চালকরা অভ্যাসবশত হর্ন দেয় মন্তব্য করে তিনি বলেন, “পথচারীদের জন্য হর্ন দিতে বাধ্য না। হর্ন দেওয়া অভ্যাস।


“আমরা প্ল্যান যেটা করেছি, দেখি এটাতে কোথায় কী হয়, কোথায়-কোথায় আমাদের সমস্যাগুলো চিহ্নিত করি। এখানে (বিমানবন্দর এলাকা) রিকশা নেই, তাই এই এলাকাটা নির্বাচন করা। ভেতরে (বিমানবন্দরের) যদি আমরা সফল হতে পারি, রাস্তায় যদি কিছু সচেতনতাটুকু তৈরি হয়। এনফোর্সমেন্টেও আমরা হয়ত যাব, তবে সেটা ডিসেম্বরের আগে না। এর মধ্যেই আমরা ঢাকার আরও ১০টি রাস্তায় এটা করব।”


শব্দদূষণ আইনে যা আছে


শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী, শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে আবাসিক, বাণিজ্যিক, শিল্পপ্রতিষ্ঠান, মিশ্র ও ‘নীরব এলাকায়’ শব্দের সর্বোচ্চ মানমাত্রা অতিক্রম নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।


এতে বলা আছে, আবাসিক এলাকায় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল এবং দিনের অন্য সময় ৫৫ ডেসিবেল অতিক্রম করতে পারবে না। বাণিজ্যিক এলাকায় তা যথাক্রমে ৬০ ও ৭০ ডেসিবেল।


হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতের আশপাশে ১০০ মিটার পর্যন্ত নীরব এলাকা হিসেবে ঘোষণা করা রয়েছে। সেখানে রাতে ৪০ ও দিনে ৫০ ডেসিবেল শব্দমাত্রা নির্ধারণ করে দেওয়া আছে।



এ আইনে শাস্তি হিসেবে বলা আছে, আইন অমান্য করলে প্রথমবার অপরাধের জন্য এক মাস কারাদণ্ড বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং পরবর্তী অপরাধের জন্য ছয় মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।


এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর দেশজুড়ে ১২টি ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে। এর মধ্যে ঢাকায় পাঁচটি। বিমানবন্দর এলাকা ছাড়া বাকিগুলো হল সচিবালয়, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা।


তবে ক্যাপস এর এক গবেষণায় দেখা গেছে, নীরব এলাকার কোনোটি ‘নীরব’ নয়। সবগুলোতেই শব্দের মাত্রা বেশি।


সচিবালয়ের ১২টি স্থানে শব্দের মাত্রা গড়ে ৭৯ দশমিক ৫ ডেসিবেল। সংসদ এলাকায় এটি ৭১ দশমিক ৮৬ ডেসিবেল, প্রধানমন্ত্রী কার্যালয় এলাকায় ৭৫ দশমিক ৫৮ ডেসিবেল ও আগারগাঁও এলাকায় ৭২ দশমিক ৮৬ ডেসিবেল।



আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬