শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মাঠে কুমিল্লা জেলা প্রশাসন, চলছে নির্বাচনী পোষ্টার-ব্যানার অপসারণ কাজ

প্রকাশিত:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

।

মোতালেব হোসেন(কুমিল্লা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছে জেলা প্রশাসন। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পর থেকেই কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে নির্বাচনী পোষ্টার ও ব্যানার অপসারণ কাজ।

গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় ও কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। রাস্তার লাইটপোস্ট, দেয়াল ও বিলবোর্ড থেকে পোস্টার অপসারণের কাজ শুরু করে সিটি কর্পোরেশনের কর্মীরা।

রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপস্থিতিতে কুমিল্লা নগরীসহ জেলার ১১ টি আসনেই পোস্টার-ব্যানার অপসারণের কাজ শুরু করা হয়েছে। এর আগে প্রার্থীরা কিছু পোস্টার ব্যানার নিজেরা সরিয়ে ফেললেও বাকি যেগুলো আছে সেগুলো অপসারণের জন্য উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন ও উপজেলা প্রশাসন।

তিনি আরো জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের জন্য কুমিল্লার ১১ টি আসন পর্যবেক্ষণে ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মাঠে রয়েছেন। নির্ধারিত সময় ও নিয়মের ব্যত্যয় ঘটালে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে ও জানান তিনি।

এদিকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশনা দেয় কমিশন।
এর আগে কিছু কিছু পোষ্টার ব্যানার প্রার্থীদের নিজ উদ্যোগে খোলা হলেও শহর ও উপজেলা শহরের বেশিরভাগ এলাকায়ই তা রয়ে গেছে। যে কারনে রবিবার সকাল থেকে নির্বাচনী আচরণবিধি মেনে নগরীকে পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল-আকসার আশা ও সেঁজুতি বনিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল-আকসার আশা জানান, রবিবার সকাল থেকে আমরা সিটি কর্পোরেশনের কিছু কিছু এলাকা থেকে অন্তত দুই ট্রাক প্রচারণার পোস্টার ব্যানার সরিয়েছি। এই কার্যক্রম চলমান থাকবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে অভিযানের সহযোগিতা করছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।
আচরণবিধি লংঘন করে পোস্টার ব্যানার সাঁটানো এবং প্রচার-প্রচারণা চালানোর দায়ে প্রার্থীদের জরিমানা করার বিধান রয়েছে নির্বাচন কমিশনের। তবে কুমিল্লা জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এখনো নিজ উদ্যোগে পোস্টার ব্যানার অপসারণের দায়িত্ব পালন করলেও নির্ধারিত সময় পর অবৈধভাবে পোস্টার ব্যানার সাজানো কিংবা প্রচারণার দায়ে প্রার্থী অথবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত কাজ করবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল-আকসার আশা আরো জানান, অবৈধ পোস্টার ব্যানারের জন্য প্রার্থীদেরকে বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করার নির্দেশনা পাওয়া যায়নি। আমরা এখন রিটার্নিং কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাচনী এলাকা থেকে অবৈধ পোস্টার ব্যানার সরিয়ে ফেলার কাজ করছি।


আরও খবর
মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬





মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক