শিরোনাম
পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস গঙ্গাচড়ায় খেলতে গিয়ে খোড়া গর্তে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


আগামী ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতেই আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

আল্লাহ চাইলে এই বাহিনী দিয়েই নির্বাচন হবে। একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন হবে।


সোমবার (৪ আগস্ট) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


৫ আগস্ট নিয়ে জনমনে যে আতঙ্ক রয়েছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শোনেন ৩ আগস্ট নিয়েও মানুষের মনে আতঙ্ক ছিল। কিন্তু বাস্তবে কিছু হয়নি। ৫ আগস্ট নিয়েও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ, সব প্রোগ্রাম ভালোভাবে অনুষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন স্থানে কভার করতে গেলে দেখবেন, সবকিছুই ঠিকঠাক চলছে।


সরকারি সতর্কতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার সবসময় সতর্ক থাকে। এজন্যই নিয়মিত মিটিং হয়। আপনাদেরও বলি—আপনারা আমাদের সহযোগিতা করুন।


সরকারি বিশেষ অভিযান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান সারাদেশে চলছে এবং নির্বাচনের আগ পর্যন্ত চলবে। আমাদের যে পরিমাণ অস্ত্র হারিয়েছে, তার সব এখনও উদ্ধার করা যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কোনো অনুষ্ঠানে নিরাপত্তা দিতে গেলে অন্যান্য অপরাধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বাহিনী একদিকে মনোযোগ দিলে, অন্যদিকে সমস্যা বাড়ে।


তিনি আরও বলেন, গত শনিবার মোহাম্মদপুরে ছোট ছোট চারটি শিশু আটক হয়েছে। জিজ্ঞেস করলে তারা বলে—‘ও আমাকে যাওয়ার সময় ল্যাং মেরেছে, এজন্য চাপাতি নিয়ে মারতে গেছি। ’ আগে এমন ঘটনা ছিল না। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে। পরিবারগুলোকে তাদের সন্তানদের বোঝাতে হবে।


মব ভায়োলেন্স বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের তুলনায় মব ভায়োলেন্স কমেছে। ধীরে ধীরে আরও কমে যাবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।


নির্বাচন ও পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের কাজ হলো—নির্বাচনের সময় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেজন্য সব প্রস্তুতি নেওয়া। আমরা প্রশিক্ষণ দিচ্ছি, বাহিনীর সংখ্যাও বাড়ানোর জন্য সরকারের স্যাংশন দেওয়া হয়েছে।


কোনো দলকে বেশি সুরক্ষা, আরেক দলকে কম সুরক্ষা দেওয়া হচ্ছে—এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যারা বেশি ভলনারেবল, তাদের একটু বেশি সুরক্ষা দেওয়া হয়।


ভলনারেবিলিটি নির্ধারণের মানদণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বিভিন্ন সংস্থা রয়েছে, তারা তথ্য দেয়। আপনারাও তথ্য দেন।


সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই বাহিনী দিয়েই ইনশাআল্লাহ নির্বাচন হবে। একটি ভালো ও শান্তিপূর্ণ নির্বাচন আমরা করতে পারব। 


আরও খবর




পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ঈদের দ্বিতীয় দিনেও গাজীপুরে বর্জ্য অপসারণে মাঠে প্রশাসক শওকত হোসেন

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী

মুরাদনগরে অসহায় মানুষদের সাথে জামায়াতের ঈদ আনন্দ ভাগাভাগি

চাঁদপুরে আগ্রহীদের মাঝে জি এম বাংলা ও খাদিজা ফাউন্ডেশনের কোরবানি মাংস বিতারণ

ফতুল্লায় ঘুমের ওষুধ খাইয়ে হোসিয়ারি ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২

আজমিরীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পবিত্র ঈদুল আযহা

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে:‎চেয়ারম্যান প্রার্থী জাফর ইকবাল বিশ্বাস

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬