শিরোনাম
অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

নিষিদ্ধের ৬ মাস পার, বাজারে দেদারছে চলছে পলিথিন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৯ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কাঁচাবাজারে নিষিদ্ধের ছয় মাস পার হলেও দেদারছে চলছে পলিথিনের ব্যবহার। ক্রেতা-বিক্রেতাদের কারও এনিয়ে কোনো ধরনের বাছবিচার যেন চোখেই পড়ছে না। ক্রেতারা বাজার করতে যায় খালি হাতে। আর ফিরে আসে পলিথিনের ব্যাগভর্তি বাজার নিয়ে। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন ব্যাগ বাজারজাতও করছেন।



জানা যায়, ২০০২ সালে পরিবেশের সুরক্ষায় বাংলাদেশে আইন করে সাধারণ পলিথিনের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। গত বছরের ১ অক্টোবর থেকে অন্তর্বর্তী সরকার ফের সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। তার এক মাস পর ১ নভেম্বর থেকে কাঁচাবাজারগুলোতে পলিথিনে নিষেধাজ্ঞা দিয়ে অভিযানের কথা জানানো হয়।

একইসঙ্গে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহারও নিষিদ্ধ করা হয়। 


এনিয়ে সরেজমিনে শনিবার (১৯ এপ্রিল) ঘুরে দেখা যায়, বাজারে সব ধরণের পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। বিক্রেতারাও সস্তা বলে একে বেছে নেন খুব সহজেই। ক্রেতাদেরও বাড়তি খরচ গুনতে হয় না। কাগজ, কাপড় বা পাটের ব্যাগে খরচ বেশি হওয়ায় এগুলো ব্যবহারে কেউই আগ্রহী নন তারা।


কাপড় ব্যবসায়ী আনোয়ার বলেন, ছোট দুইটা ব্যাগ বড় পলিথিনে ঢুকিয়ে ফেলব; নিতে সুবিধা। আমরা সচেতন হয়ে কী করব- ওই সব ব্যাগ তো কোথাও পাওয়া যায় না। পেলে ব্যবহার করতাম।


রাজধানীর কারওয়ান বাজারে মাছ কিনতে আসা এক ক্রেতা বলেন, ‘আমরাও সচেতন পলিথিন নিয়ে। তবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এখন বিকল্প কিছু ব্যবহার করতে পারছি না।’


পলিথিন ব্যাগ বিক্রেতা বলেন, এখন আগের চেয়ে কম বিক্রি হচ্ছে। অনেকে বিকল্প খুঁজছে। তবে তেমন পাওয়া যাচ্ছে না। 


এদিকে, মুসলিম বাজারের মায়ের দোয়া স্টোরে বিক্রি হচ্ছে প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগ। দোকানটির বিক্রেতা রাকিব বলেন, এগুলো যে নিষিদ্ধ বা পরিবেশের জন্য ক্ষতিকর- তা তার জানা নেই।


তিনি আরও বলেন, প্রচার হলে তো জানতে পারব। পাটের ব্যাগই তো দেখি না। মুসলিম বাজার পুরাটা ঘুরবেন- কোনো দোকানদারের কাছে পাইবেন না। খালি এখানে না, সব জায়গায়। হকাররা ব্যাগ নিয়ে আসে, তাদের কাছেও নাই।


সবজি বিক্রেতা আজিজুল ভূঁইয়া বলেন, সরকার পলিথিনের উৎপাদন বন্ধ করতে পারলে সেগুলো ভোক্তা পর্যায়ে আসত না। তারাও ব্যবহার করতেন না।


তিনি আরও বলেন, পলিথিনের দোকান খোলা, আমাদের তো কাস্টমারকে দিতে হয়। আরও পাঁচজন দিতেছে, আমি না দিলে কেমনে হইব? বিকল্প ব্যাগই তো নাই। এটার জন্য সরকারের উদ্যোগ নিতে হইব।


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, প্লাস্টিকের পণ্য ব্যবহারের প্রতি মানুষের আগ্রহ আছে। তবে এর বিকল্প আমরা তাদের হাতে দিতে পারিনি। পলিথিনের বিরুদ্ধে যেসব অভিযান পরিচালনা হচ্ছে তাতে পদ্ধতিগত ভুল রয়েছে।


পরিবেশ উপদেষ্টা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা মনে হলেও এর পরিবেশগত ক্ষতির মূল্য অনেক বেশি। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধ করার চর্চা করলে সফল হওয়া সম্ভব। তাই ‘পলিথিন মুক্ত প্রতিদিন’- এমন মানসিকতা গড়ে তুলতে হবে। এই ব্যাগের প্রথাগত বিকল্প আছে। অথচ মুনাফার আশায় পলিথিন ব্যাগ কারখানার মালিকরা বিভ্রান্তি ছড়াচ্ছে।


আরও খবর




২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, দৌলতপুর সীমান্তে শূন্যরেখায় ১২ জন

দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়ার নতুন কমিটি : সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক তাশরিক

অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার

সাদুল্লাপুরে ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক

‘মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকের ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ইসলামিক রিলিফ বাংলাদেশের ব্যাখ্যা

বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই

অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

ঠিকাদারের চরম অবহেলা: গাজীপুরে গাছ উপড়ে আহত-১, বিদ্যুৎ বিপর্যয়

নন্দীগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জার্সি বিতরণ

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের