
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সরকারি প্রণোদনা ও উপকরণ তুলে দেন। টেকসই বৃক্ষরোপণ নিশ্চিত করতে চারা গাছের পাশাপাশি গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জৈব সার এবং চারা সুরক্ষার জন্য বাঁশের খুঁটি বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ফলদ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, দেশের কৃষি ও পরিবেশকে বাঁচাতেপুনর্বাসন কর্মসূচি চালু রয়েছে। গাছের চারার সঙ্গে জৈব সার ও বাঁশের খুঁটি দিচ্ছি। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে গাছের চারা ও আনুষঙ্গিক উপকরণ পেয়ে থালতা মাঝগ্রাম ইউনিয়নের সাধারণ কৃষকেরা সন্তুষ্টি প্রকাশ করেন।




























