শিরোনাম
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃআজিজুর রহমান। নড়াইল জেলা প্রতিনিধি। নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্মম নির্যাতনের শিকার সেই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক মো. আনোয়ার হোসেন (৩২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ​নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামের মৃত কাওসার মোল্যার ছেলে। ​পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন গত ২৪ জুন (বুধবার) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে প্রতিবেশী বাচ্চু মিয়ার মাধ্যমে পরিবার জানতে পারে, আনোয়ার গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ​অভিযোগে জানা যায়, গত ২৪ জুন রাতে সদর উপজেলার গোবরা মালোপাড়া এলাকায় আনোয়ারকে চোর অপবাদ দিয়ে আটকে রাখা হয়। স্থানীয় প্রসেনজিৎ, সৌরভ, অপূর্ব, আকাশ ও হৃদয়সহ কয়েকজন মিলে তাঁকে প্রসেনজিতের বাড়ির সামনের একটি গাছের সাথে বেঁধে সারারাত বর্বর নির্যাতন চালায়। একপর্যায়ে প্রসেনজিৎ আনোয়ারের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং অন্যরা লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন। ​পরদিন ২৫ জুন (বৃহস্পতিবার) সকালে স্থানীয় এক ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে নড়াইল সদর থানার এক এএসআই ঘটনাস্থলে গিয়ে আনোয়ারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে আজ ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ​এই ঘটনায় গত ২৯ জুন (সোমবার) নিহতের বড় ভাই মো. নবীর হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলো—গোবরা মালোপাড়া এলাকার প্রসেনজিৎ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অপূর্ব বিশ্বাস, আকাশ বিশ্বাস ও হৃদয় বিশ্বাস। ​নিহতের বড় ভাই মো. নবীর হোসেন ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন, "আমার ভাই মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। সেই সুযোগে তাকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলা হলো। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই।" ​ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ​এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, "আনোয়ার হোসেনের মৃত্যুর পর মামলাটি এখন হত্যাকাণ্ড হিসেবে গণ্য হবে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।" ​স্বজনরা জানিয়েছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আনোয়ারের মরদেহ বাঁশগ্রামের নিজ বাড়িতে আনা হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


আরও খবর




রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

সুশীলন-ইউনিসেফের উদ্যোগে মনপুরায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাজবাড়ীতে মাদকসহ ১ জন গ্রেপ্তার

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাটকেলঘাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ হোটেলকে জরিমানা

গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা

মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা

হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

সুশীলন-ইউনিসেফের উদ্যোগে মনপুরায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাজবাড়ীতে মাদকসহ ১ জন গ্রেপ্তার

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা