শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

নতুন কর্মকর্তা নিয়োগে মামলা বাণিজ্য ও হয়রানি কমে আসবে : আইন উপদেষ্টা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জুলাই-আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তা পালিয়ে গেছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মামলা বাণিজ্য ও হয়রানি অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেয়া হচ্ছে।


সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের গণ আন্দোলনের মুখে অনেক আইন কর্মকর্তা পালিয়ে গেছেন। তাই নিয়োগ দেয়া হচ্ছে ৪ হাজার ৩০০ আইন কর্মকর্তা।


কর্মকর্তা নিয়োগের মাধ্যমে আইন ও বিচার কার্যক্রমে গতি বাড়বে বলে মনে করেন আইন উপদেষ্টা। কমে আসবে মামলা বাণিজ্য ও হয়রানিমূলক কর্মকাণ্ড।


আসিফ নজরুল বলেন, ‘এ নিয়োগের সুফল বা লাভ হচ্ছে, এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সকল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। এখন ঢালাওভাবে মামলা করা হচ্ছে, এটা কিন্তু সরকার করছে না। ব্যক্তি পর্যায়ে এগুলো করা হচ্ছে। মূলত মামলা নামে যে বাণিজ্য ও হয়রানি করা হচ্ছে এবং যারা এই হয়রানি ও শত্রুতামূলক মামলা বাণিজ্যের শিকার হচ্ছেন, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে।’


আইন উপদেষ্টা বলেন, পতনের দুই-তিন দিন আগে নিজের পরিবার, আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনাও পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উসকানি দেয়া হচ্ছে। শেখ হাসিনা কেন না বলে পালিয়ে গেলেন, তার কাছেই আওয়ামী লীগ নেতাকর্মীদের জবাব চাওয়া উচিত বলে মনে করেন তিনি।


আইন উপদেষ্টা বলেন, ‘যদি সত্যি এগুলো উনার কনভারসেশন হয়ে থাকে, তাহলে এগুলো দেশকে অস্থিতিশীল ও ষড়যন্ত্র করার পাশাপাশি মানুষকে প্ররোচিত, উত্তেজিত, ও বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে। তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনাকে জিজ্ঞাসা করা উচিত কেন তিনি তার পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে পালিয়ে গেলেন, কিন্তু এখন কেন নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন।’


আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হচ্ছে। হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগেও আইন হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে। পরবর্তী বিচারক নিয়োগ হবে এ আইনের অধীনে। তবে কারো সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানান তিনি।


আইন উপদেষ্টা বলেন, ‘প্রধান বিচারপতি আমাকে জানিয়েছেন উনাদেরও এমন একটা আইন করার উদ্যোগ রয়েছে, যাতে আমরা উচ্চ আদালতে যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছি, যা আমাদের প্রধান এজেন্ডা ছিল। এর পরে চিফ প্রসিকিউটরসহ ১১ জন প্রসিকিউটরকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে দেশি-বিদেশি বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়োগ প্রাপ্ত হচ্ছেন।’


ছাত্র-জনতার গণআন্দোলন দমনে বিগত আওয়ামী সরকারের দায়ের করা ফৌজদারি, সন্ত্রাস দমন ও সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা-হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানান আইন উপদেষ্টা। 


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা