শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
আগে দাম বাড়িয়ে পরে অনুমোদন চাওয়ার অভিযোগ

ওষুধের দাম বৃদ্ধি: কাঁচামাল আমদানির কথা বললেও প্রাধান্য মুনাফাতেই

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তিন মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে ১১০ শতাংশ পর্যন্ত। কোম্পানিগুলো দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলছে, ওষুধের কাঁচামাল আমদানিতে ডলার সংকট। খাত সংশ্লিষ্টরা বলছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক এমপি নাজমুল হাসান পাপনের একচেটিয়া আধিপত্যে পরিবর্তন করা হয় ওষুধ নিয়ন্ত্রণ আইন। যেখানে প্রাইমারি হেলথ কেয়ারের ১১৭টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে।


ওষুধের দর নিয়ে এই কথোপকথন প্রতিবেদক ও ওষুধ বিক্রয় কর্মীর। ছদ্মবেশে রোগীর স্বজন সেজে কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তারা বলছেন- এমআরপি যাই থাকুক দাম পড়বে ৭শ টকা। তাহলে প্রশ্ন- কত শতাংশ লাভে নির্ধারণ হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য?


সাম্প্রতিক তথ্য বলছে, জীবন রক্ষাকারী অর্ধশতাধিক ওষুধের দামও বাড়তি। কোনো কোনো ওষুধের দাম বেড়েছে ১১০ শতাংশ পর্যন্তও, গড়ে যা বৃদ্ধির হার ২৯।


খোদ ওষুধ প্রশাসন অধিদপ্তরেরই অভিযোগ- কোম্পানিগুলো বাজারে আগে দাম বাড়িয়ে, পরে অনুমোদনের জন্য আবেদন করে। যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ।


তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে, জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে।


ইউনিমেইড ইউনিহেলথ ফার্মাসিটিক্যালসের সহকারী মহাব্যবস্থাপক ড. মো. আবু জাফর সাদেক বলেন, ‘আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম হু হু করে বাড়ছে, বিভিন্ন নিয়ম নীতি পরিবর্তন হচ্ছে। এটার যে প্যাকেজিং ম্যাটারিয়াল সেটার দাম বাড়ছে। অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় সেটা কিন্তু অনেক বেড়েছে।’


বাজার ঘুরে দেখা যায়- কোম্পানিভেদে ওষুধের দামেও বিস্তর ফারাক। অন্যদিকে, আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর দরের তুলনায় বাংলাদেশে সেইসব ওষুধগুলো দাম বেশি। প্রশ্ন জাগে, দামে কেন এত তারতম্য?


ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেডের পরিচালক অধ্যাপক ডা. শাহ মো. বুলবুল ইসলাম বলেন, ‘যারা বিনিয়োগ করেছেন তারা সবসময় লাভের দিক টা হিসেব করেন। ইবনে সিনা কিন্তু ট্রাস্ট পরিচালিত একটি প্রতিষ্ঠান। ট্রাস্টের পরিচালনায় যেটা হয় লাভের কথা থাকে না।’


দেশে ওষুধের বাজার ৩৫ হাজার কোটি টাকার। কোম্পানিগুলো ৪ হাজার ১৮০ জেনেটিকের ৩৫ হাজার ২৯০টি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে।


অভিযোগ আছে, আওয়ামী লীগের শেষ আমলে সালমান এফ রহমানের কোম্পানি বেক্সিমকোর চাপে ওষুধ নিয়ন্ত্রণ আইন পরিবর্তন করে। এতে প্রাইমারি হেলথ কেয়ারের ১১৭টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে।


ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক উপপরিচালক নুরুল আলম বলেন, ‘২০২৩ এ কার্যকর হয়েছিল। শুধু কসমেটিক্স আইনের ৩০ এর ১ এবং ২ ধারায়। গেজেটে প্রকাশিত ওষুধ ছাড়া বাকি সকল ওষুধ নিয়ন্ত্রণের ক্ষমতা ওষুধ প্রশাসনের হাতে নেই।’


স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, বিগত কোনো রাজনৈতিক সরকারই সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ওষুধের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি।


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘সবগুলোর আলাপ না করে আড়াইশো থেকে তিনশো ওষুধের জন্য এ বিষয়টা নির্দিষ্ট করলেই কিন্তু ৮০ ভাগ মানুষের রোগব্যাধির চিকিৎসা করা সম্ভব।’


সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মার্কেটিং এর অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হলে কমবে ঔষধের দাম। 


আরও খবর




উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা