শিরোনাম
বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৩ শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র‍্যাব -১৪ শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার গঙ্গাচড়ায় প্রেমের ঘটনায় প্রেমিককে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয়রা নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছান। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামে সমাধিসৌধ প্রাঙ্গণেই শহীদ ওসমান হাদি শায়িত আছেন। ওসমান হাদির কবর জিয়ারতের পরে জাতীয় কবি কবরও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


দেড় দশকের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর গত দুদিন তারেক রহমানকে বুলেটপ্রুফ বাসে চড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল। তবে আজ তিনি সেই বাসের পরিবর্তে একটি সাদা রঙের এসইউভিতে চড়ে গুলশানের বাসভবন ত্যাগ করেন।


দলীয় সূত্রে জানা গেছে, এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ভোটার তালিকায় নিজের নাম হালনাগাদ করবেন।



এদিকে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে নিরাপত্তার খাতিরে শাহবাগ এলাকা থেকে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে তারা ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।


গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে জাতীয় কবির সমাধির পাশে দাফন করা হয়।


এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার দিন পূর্বাচলের সংবর্ধনা সভায় তারেক রহমান ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেছিলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষের জন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠিত হোক। চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।


উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। গতকাল শুক্রবার তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।


আরও খবর




বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ৭ পিস ইয়াবা সহ জামাল নামের ১ ব্যাক্তি আটক

শ্রীপুরে অবৈধ বালু উত্তোলন: লরি ও ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ধানখেত, দিশেহারা কৃষক

কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস,ফিরলেন নিথর দেহ হয়ে

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন

উলিপুরে ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৮

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

নদী পারাপারে ঝুঁকি, অলস পড়ে ৪৯ কোটি টাকার বন্দর: চুনারুঘাটে ‘বাল্লা খোয়াই’ ইমিগ্রেশন চেকপোস্ট নতুন স্থলবন্দরে স্থানান্তরের আকুল দাবি

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়

কুতুবপু‌রে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


এই সম্পর্কিত আরও খবর

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল