শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬
ভোগবিলাস আর দুর্নীতিকেই দুষছেন সংশ্লিষ্টরা

অস্তিত্ব হারাচ্ছে ঋণ-লোকসানে জর্জরিত ন্যাশনাল টি-কোম্পানি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ব্যাংক ঋণ আর লোকসানে টালমাটাল ন্যাশনাল টি-কোম্পানি। মূলধন সংকটে শ্রমিকদের বেতন দিতে না পারা প্রতিষ্ঠানটির বাগানগুলোতে দেখা দিয়েছে সংকট। গেলো ৫ বছরে ২১৫ কোটি টাকা লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। সংকট দীর্ঘায়িত হলে সামাল দিতে হবে আরও ১১০ কোটি টাকার ধাক্কা। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের দ্বারস্ত হয়েছে প্রতিষ্ঠানটি। চা সংশ্লিষ্টদের দাবি, কর্মকর্তাদের ভোগবিলাস আর দুর্নীতির কারণেই নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে।


দুর্গামা ওলামিক, মৌলভীবাজারের ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অন্তর্ভুক্ত চাম্পা রায় বাগানের একজন চা শ্রমিক। ৪০ বছরের কাজে কখনো তিনি বেতন ছাড়া থাকেননি। তবে, সাম্প্রতিক সময়ে তিনি তার কাজ চালিয়ে গেলেও গত ৩ থেকে ৪ সপ্তাহ যাবৎ কোনো মজুরিই দেয়া হচ্ছে না তাকে। ফলে পড়েছেন বিপাকে।


তিনি বলেন, বাচ্চারা স্কুলে গেলে টাকা চায়, কই থেকে দিব। মহাজনও দেয় না। ধান ও নাই যে কুটে খাব। ধান যার আছে তার তো তেল, লবণ লাগবে।’


দুর্গামার মতো ন্যাশনাল টি কোম্পানির ১২টি বাগানের প্রায় ১৫ হাজার শ্রমিক এখন অর্থসংকটে। শুধু মজুরি সংকট যে তাই নয় গত এক বছরেরও বেশি সময় তাদের রেশন, বোনাসসহ প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্যতাও হয়েছে অনিয়মিত। ফলে এসব শ্রমিকের ওপর নির্ভরশীল ৫০ হাজার মানুষ এখন বিপদের সম্মুখীন।


ন্যাশনাল টি কোম্পানির বার্ষিক মূল্যায়নপত্র সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫ বছরে বাগানগুলোর উৎপাদন বেড়েছে ঠিকই কিন্তু সাথে অস্বাভাবিকভাবে বেড়েছে তাদের লোকসানের পরিমাণও। যার পরিমাণ ২১৫ কোটি টাকা।


কর্তৃপক্ষ বলছে ২০২৩-২৪ সালে এসে তাদের ব্যাংকের কাছে ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ কোটিতে। তাছাড়া চলতি বছরে বাগান পরিচালনার জন্য কৃষি ব্যাংক থেকে ৮৬ কোটি টাকা ব্যাংক লোন নিলেও মাত্র ৭ মাসেই খরচ হয়েছে ৮০ কোটি টাকা।


যে ৬ কোটি টাকা আছে তা দিয়ে বছরের বাকি সময় বাগান চালানো সম্ভব নয়। তাই শ্রমিক মজুরিসহ বাগান পরিচালনা খাতে দেখা দিয়েছে অস্থিরতা।


কিন্তু বাস্তবতা ভিন্ন, মূলত বাগান পরিচালনাকারী ব্যক্তিদের বিলাসিতা, অদক্ষতা, দুর্নীতি আর লুটপাটের কারণেই বাগানগুলোর ভগ্নদশা বলে অভিযোগ শ্রমিক নেতাদের। প্রশ্ন তুলেছেন দেশের অন্যান্য বাগানগুলো যখন সমন্বয় করে লাভের মুখে আছে সেখানে কেবল সরকার নিয়ন্ত্রিত বাগানগুলোতে লোকসান হবে কেন?


বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ কন্দ বলেন, ‘এখানে সেট ট্রি নেই। এইযে অব্যবস্থাপনা, চা বাগানের যে যত্ন, এখানে যে খরচ, সে খরচগুলো যদি বোর্ড সিদ্ধান্ত নেয় এবং ব্যয় করা হয় তাহলে টাকাগুলো গেছে কোথায়?’


বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘এদের মধ্যে অনেকটা দুর্বলতা আছে। যেখানে লুটপাট চলে, কোনো ডিসিপ্লিন নেই। সেখারে সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারায় আজ এ পরিস্থিতি তৈরি হয়েছে।’


যদিও ন্যাশনাল টি কোম্পানির কর্মকর্তারা বলছেন অভিযোগ সঠিক নয়। তবে নতুন করে কোম্পানি নিয়ে ভাবছেন তারা।


ন্যাশনাল টি কোম্পানির জিএম এমদাদুল হক বলেন, প্রত্যেকটা কর্মকর্তাকে আরো পরিশ্রম করতে হবে। সঠিকভাবে মনিটরিং করতে হবে। সব ক্ষেত্রে কাজগুলো সঠিকভাবে হলে যখন যা প্রয়োজন সেটা প্রয়োগের বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।’


সংশ্লিষ্টরা বলছেন কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, প্রয়োজনের তুলনায় বেশি শ্রমিক আর অতিরিক্ত ব্যয়ের কারণেই মূলত অর্থসংকট দেখা দিয়েছে কোম্পানিটিতে। আয়ব্যয় সামঞ্জস্য না করে এভাবে চলতে থাকলে বাগানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিবে বলে অভিমত তাদের।


বছরে গড়ে তারা ৫ থেকে ৮ কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আরো সংকট তৈরি হবে কোম্পানিটির। তাই সংশ্লিষ্টরা বলছেন, যদি স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে চলমান সমস্যার সমাধান সম্ভব নয়। 


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬