শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

অভিযোগের পাহাড়েও অক্ষত পার্কন চৌধুরী: ‘ম্যানেজমেন্টের শক্তিতে’ নিশ্চুপ বিআরটিএ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: (বিআরটিএ) দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সমালোচিত। তবে সাম্প্রতিক সময়ে এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পার্কন চৌধুরী—বর্তমানে বিআরটিএর রাজশাহী বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং একইসঙ্গে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে জরুরি লাইসেন্স ইস্যুতে ঘুষ বাণিজ্য, বিদেশগামী সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়, বিল–ভাউচার সিন্ডিকেট, প্রশিক্ষণ বাজেট আত্মসাৎ ও অডিট রিপোর্ট ‘ম্যানেজ’ করার মতো একের পর এক অভিযোগ উঠলেও আজ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআরটিএর ভেতরে–বাইরে এখন আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন—এত অভিযোগের পরও কীভাবে পার্কন চৌধুরী বহাল তবিয়তে আছেন?

অনুসন্ধানে উঠে এসেছে, পার্কন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ শুধু ব্যক্তিগত দুর্নীতিতে সীমাবদ্ধ নয়, বরং এগুলো বিআরটিএর ভেতরে গড়ে ওঠা এক ধরনের শক্তিশালী ‘ম্যানেজমেন্ট-নির্ভর সংস্কৃতি’র প্রতিফলন। সূত্রমতে, প্রশাসনিক ও প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং উপরমহল “ম্যানেজ” করার সক্ষমতাই এখন তাঁর সবচেয়ে বড় শক্তি—যে কারণে অভিযোগ জমা পড়লেও সেগুলো আর তদন্ত কিংবা শাস্তির পর্যায়ে পৌঁছায় না।

বিদেশগামী সেবাগ্রহীতাদের জন্য জরুরি লাইসেন্স প্রদানের নামে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি গোপন সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী সরাসরি দপ্তরে আবেদন করার কথা থাকলেও, বাস্তবে আবেদন প্রক্রিয়া জটিল করে ফেলা হয়। এরপর নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত অর্থ প্রদান না করলে মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়। সূত্র জানায়, হিসাব রক্ষক মোহাম্মদ আলির মাধ্যমে এই অর্থনৈতিক লেনদেন শেষ পর্যন্ত নিষ্পত্তি হয়। নির্ধারিত পথে না চললে আবেদন ‘ফ্রিজ’ হয়ে যায়—এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা।

অনুসন্ধানে দেখা গেছে, গত ২০২৩ সালের (৬ ফেব্রুয়ারি) চলতি বছরের ১৭ এপ্রিল পযর্ন্ত পার্কন চৌধুরী ঢাকা মেট্রো–৪–এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দুই বছরের বেশি সময়ের মধ্যে প্রশিক্ষণ খাতে বরাদ্দ ছিল আড়াই থেকে তিন কোটি টাকা, যা তিনি এবং তাঁর নেটওয়ার্ক ব্যবহার করে পরিচালনা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, এই খাতে দুর্নীতির কয়েকটি চিহ্নিত প্রক্রিয়া ছিল—অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে দেখানো: প্রকৃত প্রশিক্ষণ অংশগ্রহণকারীর সংখ্যা কম হলেও ভাউচারে সংখ্যা বাড়িয়ে দেখানো হয়, যাতে বাজেট অনুযায়ী বড় অঙ্কের অর্থ উত্তোলন করা হয়েছে।

ডুপ্লিকেট ভাউচার ও ভ্রমণ খরচ: একই খরচের ডুপ্লিকেট বা পুরনো রসিদ ব্যবহার করে সরকারি অর্থ উত্তোলন করা হতো।

‘টোকেন ট্রেনিং’ দেখানো: যে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবে হয়নি, তা সম্পন্ন হয়েছে বলে দেখানো হতো।

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো—যখন এই অনিয়ম ফাঁস হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে, তখন পার্কন চৌধুরী তাঁর শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বিষয়টি ধামাচাপা দিতে সক্ষম হয়ে আসছেন

ঢাকা মেট্রো–৪ সূত্র বলছে, অডিট রিপোর্টে যেসব অনিয়ম ধরা পড়ে, সেগুলোও প্রভাবশালীভাবে ম্যানেজ করে রিপোর্ট ‘চুপ’ করা হয়েছে।

সংশ্লিষ্ট সেক্টরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ওপর প্রভাব প্রয়োগ করে কোনো অনুসন্ধান বা শাস্তিমূলক পদক্ষেপকে বাতিল বা স্থগিত রাখা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন,“যখন বাজেটের আত্মসাৎ ফাঁস হওয়ার উপক্রম হয়, তখন তিনি অডিট অফিস এবং সেক্টরের বিভিন্ন স্তরে ম্যানেজমেন্ট করে বিষয়টি ধামাচাপা দেন। পার্কন চৌধুরী তার ক্ষমতা প্রয়োগ করে সব ফাইলও ‘সাফ’ করা হয়। এটা একেকটি কৌশল, যা শুধু উনার শক্তিশালী নেটওয়ার্কের কারণে সম্ভব।”

অভ্যন্তরীণ সূত্র জানায়, এই নেটওয়ার্ক কেবল ফাঁস ঠেকানোই নয়, বরং অনিয়ম চালানোর জন্য প্রয়োজনীয় ছাতা হিসেবে কাজ করে। ফলে, ঢাকা মেট্রো–৪–এর সময়ের অভিজ্ঞতা পার্কন চৌধুরী রাজশাহী ও রংপুরে স্থানান্তরিত হয়ে আরও বড় আকারে পুনরাবৃত্তি করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন—এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ তিনি কেবল ব্যক্তি নয়; তাঁর শক্তিশালী নেটওয়ার্ক এবং হিসাব রক্ষকের সহযোগিতা তাঁকে বহাল তবিয়তে রাখছে। এবং এই নেটওয়ার্কই বিআরটিএর ভেতরে ভয়, নীরবতা ও অনিয়মের সংস্কৃতিকে স্থায়ী করেছে।

আরেক কর্মকর্তা বলেন,“প্রশিক্ষণ খাতে যত বড় বাজেট আসতো, সেই অনুযায়ী ‘ম্যানেজ’ করা হতো। পার্কন চৌধুরীর নেটওয়ার্কের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না।”

সূত্রগুলো স্পষ্ট করে বলছে—ঢাকা মেট্রো–৪–এর দায়িত্বকালীন এ ধরণের দুর্নীতি শুধুমাত্র অর্থ লেনদেন নয়, বরং ভেতরের নেটওয়ার্ক ব্যবস্থাপনার একটি স্বচ্ছ ও সুসংগঠিত কৌশল। এই অভিজ্ঞতা পার্কন চৌধুরী রাজশাহী ও রংপুরে স্থানান্তরিত হয়ে আরও বড় আকারে চালু করেছেন বলে অভিযোগ উঠেছে।

রংপুর সার্কেলে পরিস্থিতি আরও ভয়াবহ বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা-কর্মচারী। তাঁদের ভাষ্য অনুযায়ী, পরিদর্শন টুর মানেই আতঙ্ক। কারণ, টুরের আগেই কে কত টাকা দেবে তা নির্ধারিত থাকে। নথি বা অনিয়ম অনুসন্ধান নয়, বরং টাকা আদায়ই মূল উদ্দেশ্য—এমন অভিযোগ করেছেন তাঁরা। ফাইল আটকে রেখে চাপ সৃষ্টি করা হয়, যেন নির্ধারিত অর্থ আদায়ে কোনো ব্যত্যয় না ঘটে। ভয়, বদলি ও প্রশাসনিক হয়রানির আশঙ্কায় কেউ প্রকাশ্যে কথা বলতে প্রস্তুত নন।

রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পার্কন চৌধুরী ও হিসাব রক্ষক মোহাম্মদ আলিকে ঘিরে একটি বিল–ভাউচার সিন্ডিকেট পরিচালনার অভিযোগও উঠেছে। অভিযোগ অনুযায়ী, বাস্তবে কোনো কাজ না করে বিল উত্তোলন, একই প্রকল্পে একাধিকবার বাজেট দেখানো, অফিস মেরামত, ভাড়া ও স্টেশনারির নামে ভুয়া ও ওভাররেট ভাউচার তৈরি করে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছে। একাধিক কর্মকর্তা দাবি করেছেন, এসব ভাউচারে সংশ্লিষ্ট দু’জন ছাড়া অন্য কেউ হাত দেওয়ার সাহস করেন না।

বিআরটিএর সূত্র বলছে, মোহাম্মদ আলি হয়ে উঠেছেন এমন একজন ব্যক্তি, যাঁকে পাশ কাটিয়ে কেউ কাজ করতে সাহস পান না। ফলে তিনি পার্কন চৌধুরীর শক্তিশালী নেটওয়ার্কের অপরিহার্য অংশে পরিণত হয়েছেন।

এত অভিযোগ, অডিটের প্রশ্ন এবং ভেতরের প্রতিবাদের পরও পার্কন চৌধুরীর বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন হয়নি। দুর্নীতি দমন কমিশনে কোনো রেফারেন্স যায়নি। বরং তিনি বহাল তবিয়তেই দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা নিয়ে বিআরটিএর ভেতরেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কর্মকর্তারা বলছেন, এটি কেবল একজন কর্মকর্তার দুর্নীতির প্রশ্ন নয়; বরং সড়ক পরিবহন কর্তৃপক্ষের নীরবতা পুরো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করছে।

অনুসন্ধানে জানা গেছে, যাঁরা অনিয়মের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছেন, তাঁদের বদলি, শোকজ ও মানসিক চাপে রাখা হয়েছে। ফলে বিআরটিএতে এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এক কর্মকর্তা বলেন, “এখানে বার্তা পরিষ্কার—ম্যানেজ করতে জানলে কিছুই হবে না।”

সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায়—এত অভিযোগ থাকা সত্ত্বেও পার্কন চৌধুরী কীভাবে বহাল থাকেন? কারা তাঁকে রক্ষা করছে? আর এই নীরবতার মূল্য কি দিতে হচ্ছে না সাধারণ সেবাগ্রহীতা ও সরকারের স্বচ্ছতাকে?

বিআরটিএর অভ্যন্তরের কর্মকর্তারা বলছেন, রাজশাহী ও রংপুর সার্কেল থেকে অর্থ আদায়ের অভিযোগ বন্ধ করা, বিল–ভাউচার সিন্ডিকেট ভাঙা, ঢাকার পুরোনো অডিট রিপোর্ট পুনর্মূল্যায়ন এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে এই দুর্নীতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

বিআরটিএর রাজশাহী বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পার্কন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিন অস্বীকার করে বলেন,অনিয়ম দূর্নীতির যে সকল অভিযোগ গুলো আমার বিরুদ্ধে উঠেছে সেগুলো পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে

জানতে চাইলে হিসাব রক্ষক মোহাম্মদ আলি বলেন, আপনি অফিসে আসুন সরাসরি সাক্ষাৎ করে কথা বলবো। প্রতিবেদক আবারও মোহাম্মদ আলিকে বিল–ভাউচার সিন্ডিকেট পরিচালনার অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে তিনি আরো বলেন, পার্কন স্যার অফিসে আছেন আপনি স্যারের সাথে কথা বলুন অফিসের নিয়মের বাইরে কোন কিছু বলতে পারবোনা।



আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়