শিরোনাম
আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে? টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ!
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

অ্যাসিডের কবলে চাষের জমি, ফলন কমছে দিন দিন

প্রকাশিত:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

এ বছর অগ্রিম শীতকালীন ফসল হিসেবে মূলা চাষ করেছিলেন কুমিল্লা সদর উপজেলার কৃষক মো. সুজন। কিন্তু ফলন তুলতে গিয়ে দেখেন সব মুলা কালো হয়ে গিয়েছে এবং ফেটে গেছে।


পরে তিনি কৃষি কর্মকর্তাদের শরণাপন্ন হলে তারা বলেন, তার জমির মাটিতে অ্যাসিড বা অম্ল মান বেড়ে গেছে।


সদর উপজেলার আমতলী গোমতীর চরের এই কৃষক বলেন, “চাহিদা থাকায় মাঠে থাকা অবস্থাতেই প্রায় সাড়ে ছয় লাখ টাকার মুলা বিক্রিও করেছিলাম। পরে ক্রেতাকে সে দাম আবার ফেরত দিতে হয়েছে। শুধু এক মাঠেই আমার সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।”


শুধু মো. সুজনের জমি নয়, বরং ‘নীরব ঘাতকের’ মতো বাড়ছে অ্যাসিড বা অম্ল মান বাড়ছে কুমিল্লাসহ চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার কৃষি জমিতেও।


এর মধ্যে কুমিল্লা জেলার প্রায় ৫০ শতাংশ জমিতে অ্যাসিডের ক্ষতিকর পরিমাণ বেড়েছে, তার মধ্যে চার উপজেলার শতভাগ জমি এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানালেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।


তিনি বলেন, কৃষি সমৃদ্ধ এলাকা কুমিল্লা জেলার সদর উপজেলা, লাকসাম, বরুড়া ও লালমাই উপজেলার প্রায় শতভাগ জমিতে অ্যাসিডের পরিমাণ বিপদজনক হারে বেড়েছে। পুরো জেলার প্রায় ৫০ শতাংশ জমি এই রোগে আক্রান্ত। যে কারণে বেশি খরচ করে ফসলের চাষ করেও আশানুরূপ উৎপাদন পাচ্ছেন না কৃষকরা।


তবে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যে অ্যাসিডের পরিমাণ বাড়ছে তার জন্য কৃষকের অসচেতনতাকেই দায়ী করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, জৈব সারের ব্যবহার ছাড়া একই জমিতে একাধিক মৌসুমের ফলন করতে গিয়ে রাসায়নিক সার ব্যবহারের ফলে এই দশার সৃষ্টি হয়েছে।


মাটি ও সার গবেষকরা বলছেন, আবাদি জমিতে পিএইচ বা পটেনশিয়াল হাইড্রোজেনের মান ৫ দশমিক ৫ এর নিচে নেমে আসা আশানুরূপ ফলন উৎপাদনের জন্য শঙ্কার বিষয়।


তারা বলছেন, অ্যাসিড বা অম্ল মান বেড়ে গেলে সার দিলেও মাটি থেকে গাছ পুষ্টি সংগ্রহ করতে পারে না। আর এই সমস্যা দিন দিন বাড়ছে।


গত মৌসুমে কুমিল্লায় এক লাখ ৯৪ হাজার ১২২ হেক্টর জমিতে চার লাখ ৮৩ হাজার ৮৯৫ টন আমন ধান এবং ৫৬ হাজার ২৪৭ টন সবজি উৎপাদন হয়েছে। যদি মাটির গুণাগুন ঠিক না থাকে তাহলে এ বছর উৎপাদনের পরিমাণ কমে আসার আশঙ্কা রয়েছে।


কুমিল্লা জেলার মৃত্তিকা গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু মো. শাহাদাত হোসেন বলেন, “কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ৯৩ শতাংশ মাটিতে জৈব পদার্থের ঘাটতি রয়েছে। এ ছাড়া এই অঞ্চলের অন্তত ৪৭ শতাংশ মাটিতে অ্যাসিডের মান বেড়ে গেছে। এই অঞ্চলটিতে ৯৭ শতাংশ মাটিতে নাইট্রোজেনের ঘাটতি, ৮৬ শতাংশ মাটিতে ফসফরাসের ঘাটতি, ৮৯ শতাংশ মাটিতে পটাসিয়ামের ঘাটতি এবং ৬৬ শতাংশ মাটিতে সালফারের ঘাটতি রয়েছে।”


তিনি বলেন, “এই তিন জেলার ১৮ হাজার ৮০৫ হেক্টর জমিতে খুবই শক্তিশালীভাবে অ্যাসিডের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া দুই লাখ ৭৬ হাজার ২৮৬ হেক্টর জমিতে পিএইচ এর মান ৪ দশমিক ৫ ছুঁয়েছে। অর্থাৎ এসব জমিতে আশানুরূপ ফলন পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়।”


সদর উপজেলার আমতলী গোমতীর চরের কৃষক আমিনুল ইসলাম বলেন, “আমরা আসলেই বুঝি না। এত সার দেই, এত পরিচর্যা তাও কেন ফসল পাই না। আমাদের এই জমিগুলোতে এক বছরে একাধিক ফলন হয়। হঠাৎ যদি ফলন না হয় তাহলে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়।”


কুমিল্লার লালমাই উপজেলার কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, “আমরা কৃষকদের মাটি পরীক্ষার জন্য বলছি এবং আমরাও মাটি পরীক্ষার জন্য মৃত্তিকা গবেষণা কেন্দ্রে পাঠিয়েছি। কৃষকদের মাটি পরীক্ষার পর মাটিতে নিয়ম মেনে সার ব্যবহারের পরামর্শ দেই আমরা।”


সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান বলেন, “দীর্ঘদিন কৃষি জমিতে একটানা রাসায়নিক সার ব্যবহারের কারণে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে। এজন্য আমরা খুব সহজ একটি উপায় কৃষকদের বলে থাকি। যে, আপনারা জমি চাষের পূর্বে ডলোচুন ব্যবহার করুন।”


কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “কৃষক যদি আশানুরূপ ফলন না পায় তাহলে তাদের যেমন ব্যক্তিগত আর্থিক ক্ষতি হয়। কিন্তু এর একটি বিশাল প্রভাব আমাদের খাদ্য মজুদেও পড়বে।


“আমরা যদি খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারি তাহলে তা আমাদের স্থানীয় অভাব মেটানোও সম্ভব হবে না।”


মিজানুর রহমান বলেন, “তিন বছরে একবার ডলোচুন বা গোড়া চুন ব্যবহার করলে ভাল। এতে সারেরও গুণাগুণ বাড়বে এবং মাটিতে সারের গুণাগুণ বাড়বে।


“এ ছাড়া সালফার জাতীয় সারের যদি আধিক্য বাড়ায় তাতেও কিন্তু সালফার আয়ন ও ম্যাগনেসিয়াম আয়নের আধিক্য বাড়ে। যার কারণে এই এসিডিটি কমে আসবে।”


তবে জৈব সার প্রয়োগে জোর দিয়ে তিনি বলেন, জৈব সার মাটির প্রাণ। জৈব সার যদি না পাওয়া যায়, মাটিতে যদি উপকারী অণুজীব না থাকে- সে ক্ষেত্রে মাটি স্বাভাবিক পর্যায়ে আসা কঠিন।”


“অন্যদিকে আমাদের মাটির টপ সয়েল বা উপরিভাগও বাঁচাতে হবে। তাহলে কৃষক বাঁচবে। না হয় ফলন কমে- জাতীয়ভাবে আমরা ক্ষতির মুখোমুখি হবো।”



আরও খবর




আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতার পথসভায় জয়বাংলা শ্লোগান

ঘুষের সংস্কৃতি: কর্মকর্তা ঘুষ নেন, সাধারণ মানুষও দিতে অভ্যস্ত—পরিবর্তন আনবে কে?

টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে এফটিএনএস অ্যালামনাইয়ের দুই দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত

বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বীয়া মাদ্রাসার উদ্যোগে ৪র্থ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

মই বেয়ে উঠতে হয় টাঙ্গাপুল সেতুতে

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন