শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

পানি কমলেও আলীকদমে কাটেনি বন্যা দুর্ভোগ

প্রকাশিত:শুক্রবার ১০ জুলাই ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

 নুরুল কাদের , আলীকদম, বান্দরবান।  টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর শুক্রবার সকাল থেকে বান্দরবানের আলীকদম উপজেলায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও কাটেনি বন্যা পরিস্থিতির দুর্ভোগ। নদীর পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও এখন পর্যন্ত মাত্র তিন ভাগের এক ভাগ কমেছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল, নদীতীরবর্তী বসতি ও বিস্তীর্ণ কৃষিজমি এখনো পানির নিচে রয়েছে। শতাধিক পরিবার এখনো পানিবন্দি কিংবা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। অন্যদিকে কৃষকের চোখে-মুখে হতাশা। পানির নিচে তলিয়ে থাকা ফসল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ১ নং আলীকদম সদর ইউনিয়ন ও ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের নদীতীরবর্তী ও নিম্নাঞ্চল। পাহাড়ি ঢল ও নদীর পানি বেড়ে যাওয়ায় শতাধিক পরিবারের বসতঘর প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে। পানি কিছুটা কমতে শুরু করলেও অধিকাংশ নিচু এলাকায় এখনো জলাবদ্ধতা বিরাজ করছে। অনেক বসতভিটার আঙিনা, রান্নাঘর ও গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র এখনো পানির মধ্যে পড়ে রয়েছে।বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম শুক্রবার উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আশ্রয় নেওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন। প্রশাসনের পক্ষ থেকে শিশু, নারী, বয়স্ক ও অসহায় মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলার চারটি ইউনিয়নে মোট ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে একসঙ্গে প্রায় ৩ হাজার ১৩০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। পাশাপাশি শুকনা খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।এদিকে আলীকদম সেনা জোনের সদস্যদেরও দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করতে দেখা গেছে। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আলীকদম যুব ইউনিট, বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন নিজ উদ্যোগে দুর্গত মানুষের বাড়ি ও আশ্রয়কেন্দ্রে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে। স্থানীয়দের ভাষ্য, সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম দুর্গত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।আলীকদম-লামা সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় সড়কের বিভিন্ন অংশে পুরু কাদার স্তর জমে রয়েছে। পানি কিছুটা নেমে গেলেও কাদা জমে থাকায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ও বাস সহ অন্যান্য হালকা যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক স্থানে যানবাহন ধীরগতিতে চলাচল করতে হচ্ছে, আবার কোথাও কোথাও কাদায় আটকে পড়ার ঘটনাও ঘটছে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক পরিষ্কার ও যান চলাচলের উপযোগী করার ব্যবস্থা না নিলে দুর্ভোগ আরও বাড়বে।তবে সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন নদীতীরবর্তী কৃষকরা। পাহাড়ি ঢল ও বন্যার পানিতে শত শত একর কৃষিজমি তলিয়ে গেছে। আমন ধানের চারা, বিভিন্ন মৌসুমি সবজি ও অন্যান্য কৃষিপণ্য এখনো পানির নিচে থাকায় সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। অনেক কৃষক জানান, কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ মুহূর্তেই পানিতে ভেসে গেছে। পানি দ্রুত নেমে না গেলে অধিকাংশ ফসল নষ্ট হয়ে যাবে এবং চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।যদিও শুক্রবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। নদীর পানি ধীরে ধীরে কমলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। নিম্নাঞ্চলের অনেক সড়ক কাদা ও পানিতে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। অনেক এলাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালু হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষদের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রয়েছে। পরিস্থিতি অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।স্থানীয়দের আশঙ্কা, আবারও ভারী বৃষ্টিপাত শুরু হলে পরিস্থিতির অবনতি হতে পারে। তাই তারা দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বন্যাদুর্গত পরিবারের জন্য পর্যাপ্ত সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আরও খবর




দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত