শিরোনাম
শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

পাকিস্তান থেকে ৫৫,১৪৪ কোটি টাকা ফেরত আনার উদ্যোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৬ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৬ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ সরকার পাকিস্তানের কাছে স্বাধীনতা-পূর্ব ৫৫,১৪৪ কোটি টাকার সম্পদ ফেরতের আনুষ্ঠানিক দাবি উত্থাপন করতে যাচ্ছে। এই দাবি জানানো হবে আগামী ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে।


দীর্ঘ ১৫ বছর পর এ ধরনের বৈঠক হতে যাচ্ছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের দিক থেকে গুরুত্বপূর্ণ।


এ অর্থের মধ্যে রয়েছে স্বাধীনতা-পূর্বকালীন বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) এর বিভিন্ন আর্থিক হিস্যা, প্রভিডেন্ট ফান্ড, সঞ্চয়পত্র, বৈদেশিক সহায়তা এবং অন্যান্য সরকারি তহবিল।  


বিশেষ করে ১৯৭০ সালের ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো প্রায় ২০ কোটি ডলারের আন্তর্জাতিক সাহায্যের অর্থ পাকিস্তান সরকার আত্মসাৎ করে বলে বাংলাদেশের অভিযোগ। যুদ্ধ চলাকালে এই অর্থ স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখা থেকে লাহোরে সরিয়ে নেয়া হয়।


এছাড়া পশ্চিম পাকিস্তানে কর্মরত বহু বাংলাদেশি সরকারি কর্মকর্তা স্বাধীনতার পর নিজ দেশে ফিরে এলে তাদের প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের অর্থ ফেরত দেয়া হয়নি। এসব অর্থ-সহ অন্যান্য দাবি মিলিয়ে ৫৫,১৪৪ কোটি টাকার হিসাব উত্থাপন করা হচ্ছে।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রমাণ-সহ একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে ১৯৭১ সালের পূর্ববর্তী আর্থিক অবস্থা, বকেয়া অর্থের খাতভিত্তিক বিবরণ এবং আইনি ভিত্তি তুলে ধরা হয়েছে।


উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে- 

# স্টেট ব্যাংক অব পাকিস্তানের ব্যাংকিং বিভাগে ৫৯.৬৩ কোটি রুপি পাওনা

# বিভিন্ন তহবিল ও প্রভিডেন্ট ফান্ড বাবদ শতকোটি রুপি

# ১৯৭১ সালের আগে করাচি রূপালী ব্যাংকে রক্ষিত ১.৫৭ কোটি টাকা, যা ফেরত দেওয়া হয়নি

# পাকিস্তান সরকারের ইস্যু করা বন্ড ও সঞ্চয়পত্রের দায় বাবদ ২১.৩৮ কোটি টাকা, যা বাংলাদেশ পরিশোধ করেছে


পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, জনসংখ্যার অনুপাতে বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদের ৫৬ শতাংশ দাবি করতে পারে, আর সমতার ভিত্তিতে কমপক্ষে ৫০ শতাংশ। বিদেশি মুদ্রা অর্জনে বাংলাদেশের অবদান বিবেচনায় এই হার আরও বাড়তে পারে।


এই ইস্যুটি চলতি মাসের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠিতব্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এই আর্থিক দাবির পাশাপাশি ২০১০ সালের শেষ বৈঠকের ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের দুঃখ প্রকাশ এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পর্কেও আলোচনা করবে।



আরও খবর




শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

টাঙ্গুয়ার হাওরে নীতিমালা লঙ্ঘন: ডিজে গান ও অশ্লীল নাচে বিপর্যস্ত পরিবেশ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ

বন্ধ থাকা শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছেন সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬