শিরোনাম
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা হাতের টানে সড়কের উঠে যাচ্ছে কার্পেটিং ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত লালমোহনের মহিউদ্দিন: মিথ্যা মামলার বেড়াজালে কয়েক লাখ টাকার ক্ষতি ও কারাভোগ কেনা প্রশ্ন দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা নিচ্ছেন পোরশার মাধ্যমিক বিদ্যালয়গুলো লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যটারী চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন ; স্বাস্থ্যঝুঁকিতে ৬ শতাধিক কোমলমতি শিক্ষার্থী
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

পদ্মার পাড়ে-চরে বোরো ধানের বাম্পার ফলন, ব্যস্ত কৃষক

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পরিশ্রম আর দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার পর চলছে পাকা ধান কাটার কার্যক্রম। মাঠে মাঠে এখন কৃষাণ-কৃষাণীদের দারুণ ব্যস্ততা। চলছে ধান কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজ। এরই মধ্যে অনেক কৃষকের গোলাতেও বোরো ধান উঠতে শুরু করেছে। গ্রামীণ জনপদের বেশিরভাগ জায়গাতেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পাকা ধান কর্তন, মাড়াই, ঝাড়াই, সেদ্ধ ও গো-খাদ্য হিসেবে ব্যবহৃত খড়-কুটো শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা।


রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম। পদ্মা নদীর পাড় ঘেঁষা এই জেলার কৃষকরা এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত। যা প্রাণচাঞ্চল্য এনে দিয়েছে গ্রামীণ জনপদে।


আবহাওয়া অনুকূল ও বর্ষার পানিতে তলিয়ে না যাওয়ায় জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষক-কৃষাণীরা। সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলে ফলন ভালো হয়েছে।


কৃষকরা বলছেন, খরচ তুলনামূলক কম হওয়ায় ও বাজারে ধানের ভালো দাম থাকায় তারা এবার ভালো লাভের আশা করছেন।


স্থানীয় কৃষক হাবিবুর সরদার বলেন, এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। আমরা কম খরচে চাষ করে ভালো ফলন পেয়েছি। যদি বাজারে দাম ঠিক থাকে, তাহলে এই ধান আমাদের পরিবারের সচ্ছলতা আনবে।


তিনি আরও বলেন, বোরো ধান আবাদ করতে জমিতে কোনও চাষ করতে হয় না। বর্ষার পানি চলে যাওয়ার পর বোরো ধানের চারা রোপণ করলে এই ধানের আবাদ শেষ হয়ে যায়। সুতরাং বোরো ধানে অনেক লাভ হয়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে পুরো ধান নষ্ট হয়ে যায়।




গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কৃষক খবির মোল্লা বলেন, আমি এবার পাঁচ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। প্রথম দিকে ঘন কুয়াশায় বীজতলার কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে সে সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ভালো ফলন হয়েছে।


এ সময় কুলসুম আক্তার নামের এক নারী কৃষক বলেন, রাজবাড়ী জেলা নদী ভাঙন কবলিত। প্রতি বছর এই জেলার অনেক আবাদি জমি নদী গর্ভে চলে যায়। তবে পদ্মা নদীর পাড়ে ও জেগে ওঠা চর এলাকায় প্রতি বছর বোরো ধান আবাদ করা যায়। এবার জেলায় প্রতিটি এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। খরচ কম হওয়ায় অনেক লাভবান হওয়ার আশা করছি।


বদরুল শেষ নামের এক কৃষক বলেন, এবার ৫০ বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছি। ধানও অনেক ভাল হয়েছে। আমরা চার জন মিলে একত্রিত হয়ে বোরো ধানের আবাদ করেছি। আশা করছি, এবার ধান আবাদে ভালো লাভবান হবো। 



রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার জেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। রাজবাড়ী জেলার ধান এখন মাঠ থেকে ঘরে তুলতে শুরু করেছে কৃষকরা।


স্থানীয় অনেক কৃষক বলছেন, বোরো ধানের আবাদ করা জমি বছরের বেশি সময় নদীর বুকে ডুবে থাকে। বছরে একবার সর্বোচ্চ আবাদ করা যায়। তাও আবার অনেক বছর বর্ষার পানিতে ডুবে যায়। বোরো ধান ঘরে ওঠানো অনেক ভাগ্যের ব্যাপার বলে তারা মনে করেন। খরচ কম হলেও বোরো ধানে ঝুঁকি বেশি। যে কারণে কৃষক বোরো ধান আবাদ করায় আগ্রহ পায় না।


রাজবাড়ী কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক শহিদুল ইসলাম বলেন, বোরো ধান মূলত নদীর পাড় এবং চর এলাকায় হয়ে থাকে। বোরো ধানের জমিতে চাষ করতে হয় না। বর্ষার পানি শুকিয়ে যাওয়ার পর বোরো ধানের চারা রোপণ করতে হয়। সুতরাং এই ধানে চাষ অনেক লাভবান হওয়া যায়।


আরও খবর




বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন

সুশীলন-ইউনিসেফের উদ্যোগে মনপুরায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

রাজবাড়ীতে মাদকসহ ১ জন গ্রেপ্তার

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাটকেলঘাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৩ হোটেলকে জরিমানা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ফতুল্লায় ল্যাপ-তোশকে মোড়ানো অবস্থায় বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন