শিরোনাম
একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২ মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায় মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

ফতুল্লায় মাদক কারবা‌রি‌দের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’, বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশিত:শনিবার ১৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে বহুল আলোচিত শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সোয়া ৩টার দিকে ইসদাইর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, রাজ্জাক বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করলে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকের ছেলে জসিম (২৬) গুলিবিদ্ধ হন। পরে জসিম ও তাঁর সহযোগী মোহন (২২)কে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে দুই উপপরিদর্শকসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. রফিক (বিপিএম), উপপরিদর্শক নন্দন কুমার সরকার ও কনস্টেবল রাসেদুল ইসলাম। তাঁদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০  শয‌্যা বি‌শিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে রাজ্জাক, তাঁর শ্যালক ইয়াদ আলী ও ছেলে ওয়াসিমের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে চাষাড়া রেলস্টেশন থেকে ইসদাইর নতুন রাস্তার দিকে এগিয়ে আসছিল। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) আজিজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

পুলিশের ভাষ্য, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে রাজ্জাক বাহিনীর সদস্যরা রেললাইনের ওপর থেকে তাঁদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও গুলি চালান। তখন আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের গুলির মুখে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় জসিম ও মোহনকে আটক করে। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, রাজ্জাক ও তাঁর ছেলে কয়েকদিন আগে জামিনে কারাগার থেকে বের হন। শনিবার দুপুরে রাজ্জাকের নেতৃত্বে একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে ইসদাইর নতুন রাস্তার দিকে আসছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি চালায়। এতে পুলিশের দুই এসআইসহ তিন সদস্য আহত হন।

আহত উপপরিদর্শক মো. রফিক বলেন, রাজ্জাকের নেতৃত্বে তাঁর বাহিনীর সদস্যরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চাষাড়া থেকে ইসদাইর নতুন বাজারের দিকে আসছে—এমন খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে রেললাইনের ওপর থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পাশাপাশি গুলি চালানো হয়। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাজ্জাক ও তাঁর ছেলে জসিম কারাগার থেকে জামিনে বের হন। জামিনে বের হওয়ার পর তাঁরা ইসদাইর এলাকায় পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে চাষাড়া রেলস্টেশন ও ইসদাইর নতুন রাস্তা এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছিল।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।



আরও খবর




একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

মিঠামইনে সার কেলেঙ্কারির ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

টাঙ্গাইলে ব্যবসায়ীর দোকান দখল ও চাল চুরির অভিযোগে সংবাদ সম্মেলন

নদীতে নামতে মানা,ঘরে খাবারের টান; কষ্টে দিন কাটছে জেলেপাড়ায়

ফতুল্লায় কুবি ছাত্রীর মরদেহ উদ্ধার

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা