
আজিজুল ইসলাম:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ময়মনসিংহ জেলা কমিটির অনুমোদনে ফুলবাড়ীয়া উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এ.টি.এম মাহবুব উল আলম ও সদস্য সচিব মো. জাসিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. মনজুরুল হক (মামুন)-কে আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার সানাউল্লাহ-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার ওমর শরীফ, এ.কে.এম সিরাজুল ইসলাম (মাস্টার), ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, মো. আমিরুল ইসলাম, মো. আতাউল ওসমান গণি (মাস্টার) ও মো. ফারুক হোসেন।
এছাড়া মো. আনোয়ার হোসেন সদস্য সচিব, মো. শামসুল আলম ফরাজী সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ইঞ্জিনিয়ার তাহমিদ তালুকদারসহ কয়েকজনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নবী হোসেন, নারী বিষয়ক সম্পাদক মোছা. শারমিন আক্তার, জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক মোছা. আকলিমা আক্তার আঁখি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবু রাসেল শেখ (এম.এ) এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম-এর নাম রয়েছে।





























