
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ হলরুমে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা ক্লাসের আয়োজন করা হয়। ভর্তি কমিটির আহ্বায়ক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শাহ মোঃ মঈনউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক একেএম শহিদুল হক, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ইকরাম হোসাইন ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ সারোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সহ-সম্পাদক এরশাদুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও জমিদাতা একেএম ফজলুল হক (দুদু মিয়া)-এর স্বপ্ন, উদ্যোগ ও অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করা হয়।


























