
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) এর নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফুলপুর উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ। শুক্রবার (১৯ জুন) রাতে সংগঠনের উপজেলা কার্যালয়ে (আমুয়াকান্দা বাজার) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান, সংগঠনের উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান রেজা, সহ-সভাপতি সেলিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, কোষাধক্ষ্য বিল্লাল হোসেন, সদস্য মন্জুরে মাওলা মেহেদী, হাদিয়াতুল ইসলাম অমৃত, মুশফিকুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কুদরত আলী, উপজেলা বিএনপি'র সদস্য মাজহারুল ইসলাম নিপু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুয়েল হাসান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল হাসান রুবেল, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস উপস্থিত ছিলেন। এর আগে একই দিনে ফুলপুর উপজেলা প্রশাসন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাঁকে সংবর্ধনা প্রদান করেন।




























