শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

পলিথিনের ব্যবহার বন্ধের উদ্যোগ কতটা এগোলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পরিবেশ দূষণ প্রতিরোধে পলিথিন নিষিদ্ধ করতে জোরালো উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। হাটবাজার থেকে শুরু করে পলিথিন কারখানায় চালানো হচ্ছে অভিযান। তারপরও থেমে নেই এর অবাধ ব্যবহার। সুপার শপে পলিথিনের ব্যবহার কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও হাটবাজারসহ মাঠ পর্যায়ে এর ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।


পরিবেশবিদরা বলছেন, পলিথিনের ব্যবহার রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। পরিবেশ দূষণ রোধে যেমন জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন, তেমনই প্রয়োজন পলিথিনের উৎপাদন বন্ধ করা। এছাড়া দরকার জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরির ওপর জোর দেওয়া।


সরেজমিন দেখা যায়, বাজার থেকে ক্রেতারা যত ধরনের পণ্য কেনেন, তার সবকিছুতে থাকছে পলিথিনের ব্যবহার। সাধারণ ক্রেতারা বলেছেন, পলিথিনের বিকল্প হিসেবে দামে সস্তা ও সহজলভ্য কিছু চালু করতে না পারলে মাঠ পর্যায়ে পলিথিন ব্যবহার বন্ধ করা সম্ভব হবে না।


কাওরান বাজারে সবজি কিনতে আসা তৌকির আহমেদ বলেন, একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই চাইবে কেনাকাটায় পলিথিন ব্যবহার করতে। কারণ দোকানি পণ্যের সঙ্গে পলিথিনের ব্যাগ ফ্রি দিচ্ছে। একটা পলিথিনের ব্যাগের দাম আকার ভেদে ২৫ পয়সা থেকে সর্বোচ্চ এক টাকা। অপরদিকে সরকার বিকল্প হিসেবে যা দেখাচ্ছে—তা কেনা সাধারণ মানুষের কাছে বিলাসিতা। পলিথিনের মতো করে এমন কিছু তৈরি করতে হবে, যা খুব সহজেই দোকানিরা ক্রেতাদের দিতে পারে।



পুরান ঢাকার রায় সাহেব বাজারে মাছ কিনতে আসা সাহেদ আলী বলেন, পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর সবাই জানেন। দৈনন্দিন জীবনে পলিথিন ব্যবহারের বিকল্প এখনও সচরাচর নয়। যেমন- আমি এখন মাছ কিনলাম। আমার কাছে বাজারের একটা ব্যাগ আছে। কিন্তু আমি যদি সরাসরি মাছ সেই ব্যাগে নিই, তাহলে সেই ব্যাগটি নষ্ট হয়ে যাবে। তাই আগে পলিথিনে নিয়ে তারপর আরেকটা ব্যাগে নিতে হবে।


এই ক্রেতা আরও বলেন, পলিথিনের ব্যবহার বন্ধ করতে দোকানিদের উদ্বুদ্ধ করতে হবে। কেননা, আমরা যখন বাজার থেকে মাছ বা সবজি কিনি—তখন দোকানদার পলিথিনে করেই আমাদের সেই পণ্য দেন।


পলিথিন ব্যবহারের বিষয়ে বিক্রেতারা বলছেন, পলিথিনের মতো কম দামি পরিবেশবান্ধব কিছু পেলে নিশ্চয়ই সেটি ব্যবহার করবো।

 

দোকানি আজিজ আহমেদ বলেন, সবাই শুধু পলিথিন ব্যবহার করতে নিষেধ করে। কিন্তু তার বিকল্প কী ব্যবহার করবো সেটি বলে না। আর যা বলে তা আমাদের জন্য লাভজনক না। পলিথিনের মতো সহজলভ্য কিছু আমাদের দিলে অবশ্যই তা ব্যবহার করবো। তখন সরকার চাইলে জেল-জরিমানা করতে পারে।


পণ্যের কেনাবেচার সঙ্গে যেমন পলিথিন যুক্ত, তেমনই গৃহস্থালির অনেক কাজেও পলিথিনের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রাজধানীর ওয়ারীর গৃহিণী সাবিনা ইয়াসমিন ঝর্ণা  বলেন, পলিথিন আমাদের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। যদিও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু ক্ষেত্রে কিন্তু এর বিকল্পও নেই। বিকল্প থাকলেও তা সহজলভ্য নয়। জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে রান্নার কাজে, এমনকি গৃহস্থালির টুকিটাকি ময়লা-আবর্জনা রাখা বা ফেলতেও পলিথিন প্রয়োজন হয়।



হাটবাজারে ব্যবহার বন্ধ না হলেও সুপার শপে এর ব্যবহার অনেকটাই কমেছে। রাজধানীর সুপার শপগুলোতে এখন পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের প্রবণতা বেড়েছে। সুপার শপ ইউনিমার্টের ওয়ারী ব্রাঞ্চে গিয়ে দেখা যায়, বিক্রয়কর্মী পণ্যের সঙ্গে ক্রেতাকে পাট ও কাপড়ের ব্যাগ দিচ্ছেন। তবে সেজন্য ক্রেতাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। একটি নরমাল পাটের ব্যাগের জন্য ২৫ টাকা, আর ইউনিমার্টের ব্র্যান্ডিং করা পাটের ব্যাগের জন্য ক্রেতাকে দিতে হয় ১৪৫ টাকা করে।


ব্যাগের জন্য বাড়তি টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। ক্রেতা ইমতিয়াজ আহমেদ বলেন, একটা পাটের ব্যাগের দাম কেন ১৪৫ টাকা হবে, যেখানে আগে ফ্রি পেতাম। তাছাড়া, ওনারা (ইউনিমার্ট) বলছে এটি আমি এখানে নিয়মিত নিয়ে আসতে পারবো। আমি কি এখানে নিয়মিত আসবো? টাকাটা তো ইউনিমার্ট অর্ধেক ভাগাভাগি করতে পারতো। এই ব্যাগের দাম এত বেশি হওয়া যুক্তিযুক্ত নয়।


ইউনিমার্টের ওয়ারী জোনের ফ্লোর ম্যানেজার শফিকুল ইসলাম নোবেল বলেন, যে পাটের ব্যাগের দাম ১৪৫ টাকা, সেটি আমাদের কোম্পানির ব্র্যান্ডিং করা। আমরা কিন্তু কাউকে বাধ্য করছি না এটা কিনতে। যার ভালো লাগছে তিনি কিনছেন। ২৫ টাকা মূল্যের পাটের ব্যাগও আছে। তাছাড়া আমরা কাগজের ব্যাগগুলো বিনা দামে দিচ্ছি।


প্লাস্টিক পণ্যের প্রস্তুতকারকরা বলছেন, হঠাৎ করে পলিথিন উৎপাদন বন্ধ করা সম্ভব নয়। তারা জানান, এই খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যদি এখনই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়—তাহলে ঝুঁকিতে পড়বে অন্তত ৬ হাজারের বেশি শিল্প প্রতিষ্ঠান। ফলে পলিথিনের যথোপযুক্ত বিকল্প না আসা পর্যন্ত, পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের পুনর্ব্যবহারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।


পলিথিন ব্যবহার বন্ধে অন্তর্বর্তী সরকারকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার কথা বলেন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর সদস্য সচিব পরিবেশবিদ শরীফ জামিল।  তিনি বলেন, ‘পলিথিন ও অন্যান্য প্লাস্টিক দ্রব্যসহ সব ধরনের বর্জ্যের জন্য সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই। পলিথিন ব্যবহার বন্ধে সঠিক বিকল্প ব্যবস্থা না করতে পারলে এর ব্যবহার বন্ধ করা সম্ভব হবে না।’


তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষায় পলিথিনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের যে শক্ত অবস্থান, তা বিভিন্নভাবে ব্যক্ত করেছে সরকার। প্রধান উপদেষ্টা তার কার্যালয় যমুনায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করেছেন। পরিবেশ উপদেষ্টা সুপার শপে পলিথিনের ব্যবহার বন্ধ করেছেন। কিন্তু সাধারণ মানুষ পর্যন্ত যদি পলিথিনের ব্যবহার বন্ধ করতে হয়, তাহলে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সুবিধার্থে কল্যাণকর সিদ্ধান্ত নিতে হবে।’


পলিথিনের উৎপাদন বন্ধ এবং নাগরিকদের সচেতনতার বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাস বলেন, ‘পলিথিন উৎপাদন বন্ধের কার্যক্রম চলছে এবং চলবে। পলিথিনের যেসব বিকল্প দেওয়া হয়েছে, তার ব্যবহার বাড়াতে কাজ করছে পরিবেশ মন্ত্রণালয়।’ পলিথিনের বিকল্প হিসেবে ১৫ কোটি ব্যাগ উৎপাদনের কথাও জানান তিনি।


তিনি আরও বলেন, ‘পলিথিন উৎপাদন বন্ধে এ পর্যন্ত প্রায় ২০০টি অভিযান চালানো হয়েছে। সেখানে জরিমানা করা হয়েছে প্রায় ২৬ লাখ টাকা। এ অভিযানগুলোতে ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। আগামীতে অভিযান আরও কঠোর করা হবে।


ক্রেতাদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে গিয়ে পণ্য কেনার অভ্যাস বাড়ানোর তাগিদ দেন তিনি।


আরও খবর




উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা