শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

পঞ্চগড় সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

প্রকাশিত:শুক্রবার ০৬ মার্চ ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০৬ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাইয়্যেদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড় জেলা শহরের ঐতিহ্যবাহী নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। একই সাথে নানা মাধ্যমে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা রেহেনা আক্তার। নিজের একমাত্র জীবিকার অবলম্বন প্রেসটি তালাবন্ধ থাকায় কঠিন সংকটে পড়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া প্রেসে কর্মচারীরাও মানবেতন দিন পাড় করছেন। শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জেলা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে রেহেনা জানান, ১৯৮০ সালে পঞ্চগড় বাজারের কদমতলা নামক স্থানে ৫.৬২ শতক জমিতে সিটি স্টিল নামক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার স্বামী গোলাম রব্বানী বানী। ২০০৭ সালে ব্যবসা বদলে ওই স্থানেই নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস স্থাপন করে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন তিনি। ২০২১ সালে গোলাম রব্বানী বানী মারা গেলে ব্যবসা প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন তার স্ত্রী রেহেনা আক্তার। ২০২৫ সালের মার্চে নতুন করে ডিসিআর নিয়ে ব্যবসা করে আসছিলেন তিনি। কিন্তু গত ৩১ জানুয়ারি তার স্বামীর ভাই ইকবাল কায়সার মিন্টুর স্ত্রী দিল আফরোজ ও মেয়ে সুমাইয়া কায়সার ভাড়াটে লোকজন নিয়ে তার প্রেসটি তালাবদ্ধ করে দেয়। পরে বণিক সমিতির মধ্যস্থতায় এক সপ্তাহ পড়ে তা খুলে দেয়া হলেও গত ৫ মার্চ আবারো লোকজন নিয়ে প্রেসটি জবর দখলের চেষ্টা করে তারা। এক পর্যায়ে বণিক সমিতির লোকজন প্রেসটি তালাবদ্ধ করে দেয়। এতে দুই মেয়ে নিয়ে মানবিক সংকটে পড়েছেন ওই নারী উদ্যোক্তা। কাজ হারিয়ে মানবেতর দিন পাড় করছেন প্রিন্টিং প্রেসটির শ্রমিকরাও। রেহেনা আক্তার বলেন, আমার স্বামীর চার দশকেরও বেশি সময় ধরে এখানে ব্যবসা করে আসছেন। তিনি মারা যাওয়ার পরে আমরা এই প্রেসটি পরিচালনা করেই জীবিকা নির্বাহ করছি। আমাদের আয়ের আর কোন পথ নেই। কিন্ত আমার স্বামীর ভাইয়ের স্ত্রী ও মেয়ে ভাড়াটে লোকজন নিয়ে বার বার আমার প্রেসে আক্রমণ করছে, তালাবদ্ধ করে দিচ্ছে। আমাকে হুমকি ধামকি দিচ্ছে। অথচ আমি নিয়মতান্ত্রিকভাবে এই প্রেসটি পরিচালনা করছি। সরকার আমাকে ডিসিআর দিয়েছে। এখন প্রেসটি বন্ধ থাকায় আমরা কঠিন সমস্যা পড়ে গেছি। সামনে ঈদ কিভাবে আমরা চলবো ভেবে পাচ্ছি না। আমার শ্রমিকরা মানবেতন দিন পাড় করছে। আমি চাই বণিক সমিতি নয় প্রশাসন এই বিষয়টি সমাধান করুন। সেই সাথে যারা আমার প্রেসটি জবর দখল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেয়া হয়। পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ওই প্রেসে মারামারির ঘটনায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি পক্ষ লিখিত অভিযোগ করেছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবো।



আরও খবর




টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়লো রাজা ইলিশ!দাম উঠলো প্রায় ৯ হাজার টাকা

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন

কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

রাজবাড়ীর লোকোশেড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে চলন্ত মোটরসাইকেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়লো রাজা ইলিশ!দাম উঠলো প্রায় ৯ হাজার টাকা

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন