শিরোনাম
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ
বুধবার ২৯ জুলাই ২০২৬
বুধবার ২৯ জুলাই ২০২৬

পরাজয়ে সিরিজ শুরু বাংলাদেশের

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ওয়েস্ট ইন্ডিজ সফর একটু কঠিনই হবে! কন্ডিশন ও পূর্বেকার অভিজ্ঞতা টেনে ভবিষ্যদ্বাণী করেছিলেন ফিল সিমন্স। একই সুর আওড়েছিলেন মেহেদী হাসান মিরাজ। গুরু-শিষ্যের এমন বক্তব্যে গুঞ্জন ওঠেÑ তবে কি হারের আগেই হেরে বসল বাংলাদেশ! হয়েছে অনেকটা সেরকমই। অ্যান্টিগাতে দৃশ্যমান লাল-সবুজ দলের আরেকটি ব্যর্থতার গল্প। অম্ল-মধুর এই সিরিজে বাংলাদেশের ভাগ্যে জুড়েছে কেবল অম্লটাই।


ওয়েস্ট ইন্ডিজের ৩৩৪ রান তাড়া করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থামে ১৩২ রানে, ক্যারিবিয়ানরা জিতেছে ২০১ রানের বিশাল ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এটি সফরকারীদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১৫তম জয়। একই সঙ্গে সাদা পোশাকের ক্রিকেটে হারের বৃত্ত ভাঙল উইন্ডিজ।



অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজই সাফল্য অর্জনের পথে তা তৃতীয় দিনের শেষ বিকালে স্পষ্ট হয়। মিরাজদের ৩৩৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে সে দিনই ১০৯ রানে ৭ উইকেট তুলে নেয় ক্যারিবিয়ানরা। নতুন দিনটি বাংলাদেশের জন্য ছিল পাহাড় ভাঙার মতোই কঠিন। কারণ, জয় পেতে তিন উইকেটে তাদের প্রয়োজন ছিল ২২৫ রান। উইকেটে স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন কেবল জাকের আলী। নতুন দিনে তাকে ঘায়েল করতে পারলেই কার্যসিদ্ধ হতো উইন্ডিজের। বাংলাদেশের উইকেট ভাঙতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। চতুর্থ দিনের দ্বিতীয় ওভারের (৩২) শেষ বলে হাসানকে ফেরান জোসেফ।


এদিন অনেকটা হুড়মুড়িয়ে উইকেট পড়ে বাংলাদেশের। জাকের আলী কিছুটা চেষ্টা করেছেন বৈ। তার সে চেষ্টা ব্যবধান কিছুটা কমাতে সাহায্য করেছে। ৩৭তম ওভারে জোসেফের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরমুখো হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। কুমার ধর্মসেনার ওই সিদ্ধান্তের পরই কফিনে শেষ পেরেক পড়ে বাংলাদেশের। মাঠ ছাড়ার আগ পর্যন্ত ৫৮ বলে ৩১ রান সংগ্রহ করেন তিনি। শেষ দিকে শরিফুল রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরায় ৯ উইকেটে ১৩২ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।


অ্যান্টিগায় শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের পেস তাণ্ডবের কাছে ধুঁকেছে বাংলাদেশ। কেমার রোচ, জেইডেন সিলস, শামার জোসেফ, জাস্টিন গ্রাভেস ও আলজারি জোসেফেরা রীতিমতো শাসন করেছেন বাংলাদেশের ব্যাটারদের। জেইডেন (৫) স্বাগতিকদের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। দ্বিতীয় ইনিংসে রোচ ও তার বোলিং তোপেই ভেঙে পড়ে বাংলাদেশের টপঅর্ডার। জাকির হাসান, মোমিনুল হক ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে আশা ভেঙে দেন রোচ। আর প্রথম উইকেটটি ছিল জেইলসের।


স্পিনে তুলনামূলক দুর্বল, স্বাগতিক হওয়াতে বাড়তি চাপÑ সব মিলিয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে অ্যান্টিগায় নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে পরাজিত হয়েছিল দলটি। সব শঙ্কা উড়িয়ে অ্যান্টিগা টেস্ট নিজেদের করে নিল ক্যারিবিয়ানরা।


টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে হাসানের সর্বোচ্চ উইকেটের কীর্তি, তাসকিন আহমেদের ৮ উইকেট, মুমিনুলের অর্ধশতÑ এই কটিই কেবল অর্জন অ্যান্টিগা টেস্টে। স্বীকৃত ব্যাটারদের অসহায়ত্বে সিরিজ পিছিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৩০ নভেম্বর। কিংস্টন ওভালে গড়াবে টেস্ট ম্যাচটি।


 


সংক্ষিপ্ত স্কোর


ওয়েস্ট ইন্ডিজ : ৪৫০ ও ১৫২ (অ্যালিক ৪২, ব্রাথওয়েট ২৩, জশুয়া ২২; তাসকিন ৬/৬৪, মিরাজ ২/৩১)


বাংলাদেশ : ২৬০ ও ১৩২ (মিরাজ ৪৫, জাকির ৩১, লিটন ২২; রোচ ৩/২০, জেইডেন ৩/৪৫, জোসেফ ২/৩২)


ফল : ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী


আরও খবর




গাংনীতে হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু, ৬ ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক

পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে ‘ভুয়া ভিডিও ও ছবি’ প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবদি ট্রার্ফ জোনের র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা