শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাণের মেলার জন্য সাজছে সোহরাওয়ার্দী উদ্যান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চলছে খোঁড়াখুঁড়ি, দূর থেকে শোনা যাচ্ছে হাতুড়ি-পেরেকের ঠুকঠাক শব্দ। বাঁশ আর কাঠে সাজানো হচ্ছে স্টল, কেউ মাপ নিচ্ছে ফিতা টেনে, কেউ দড়ি টানছে জায়গা ঠিক করতে। এই প্রস্তুতি আর উৎসাহের মাঝেই শুরুর অপেক্ষায় অমর একুশে বইমেলা। ভাষাশহীদদের স্মরণে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলা সাজানো চলছে পুরোদমে।


সাধারণত প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা চলে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে। আয়োজক প্রতিষ্ঠান ইতোমধ্যেই সব প্রস্তুতি নিতে শুরু করেছে। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে স্টল এবং প্যাভিলিয়ন নির্মাণের কাজ এখনো চলমান। ২০ ফেব্রুয়ারির আগেই সব কাজ শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।



সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন প্রকাশনার জন্য স্টলগুলো বাঁশ দিয়ে সাজানো হচ্ছে। মাঝে মাঝে দর্শনার্থী, লেখক ও প্রকাশকরা এসে প্রাঙ্গণ পরিদর্শন করছেন।



সোহরাওয়ার্দী উদ্যানে কথা হয় লেখক হাসান মাহমুদের সঙ্গে। এবার তার নতুন একটি বই বের হচ্ছে এবং তিনি অধীর আগ্রহে বইমেলা শুরু হওয়ার অপেক্ষায় আছেন।


হাসান মাহমুদ বলেন, ‘লেখকরা সবসময় বইমেলার অপেক্ষায় থাকেন। বইমেলায় পাঠক ও লেখকের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হয়, যা লেখককে উৎসাহ দেয় এবং অনুপ্রেরণা যোগায়।’ 


তিনি আরও বলেন, ‘আমার কাছে বইমেলা মানে শুধু বই বিক্রি নয়; এটি পাঠক ও লেখকের হৃদয়ের সংযোগস্থল। এখানে এসে বুঝতে পারি, লেখা শুধু কাগজে নয়-মানুষের মনে বেঁচে থাকার জন্য। তাই প্রতি বছর বইমেলার অপেক্ষায় থাকি, নতুন স্বপ্ন আর নতুন গল্প নিয়ে পাঠকদের সামনে দাঁড়ানোর আশায়।’


নবীন লেখক ফাহিম আরিফ তার নতুন উপন্যাস প্রকাশ উপলক্ষে নিয়মিতই আসছেন বইমেলা প্রাঙ্গণে এবং অপেক্ষায় আছেন বইমেলা শুরুর। জানতে চাইলে তিনি বলেন, ‘বছরজুড়ে লিখি। বইমেলায় পাঠকের হাতে নিজের বই দেখতে পাওয়া, তাদের ভালোবাসা আর সরাসরি মতামত শোনা-এটাই একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি। পাঠকদের উৎসাহ নতুন গল্প লেখার অনুপ্রেরণা দেয়।’


কথাসাহিত্যিক সাবিহা রহমান জানান, “বইমেলা আমাদের জন্য শুধু বই বিক্রির জায়গা নয়, এটি আবেগের স্থান। সারা বছর যে লেখাগুলো নিয়ে কাজ করি, সেগুলো পাঠকের হাতে তুলে দেওয়ার সুযোগ পাই এই মেলাতেই। নতুন বইয়ের মোড়ক উন্মোচন আর পাঠকদের সরাসরি প্রতিক্রিয়া-এই অনুভূতি অন্য কোথাও পাওয়া যায় না।’




তিনি আরও বলেন, ‘বইমেলা মানেই এক ধরনের নতুন সূচনা। পাঠকদের সঙ্গে ভাবনার আদান-প্রদান হয়, নতুন লেখার অনুপ্রেরণা পাওয়া যায়। বিশেষ করে তরুণ পাঠকদের আগ্রহ আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দেয়। তাই প্রতিবছর বইমেলা ঘিরে আলাদা উত্তেজনা কাজ করে।’


বইমেলার প্রস্তুতি সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি জানায়, ২০ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের জন্য ৯০ শতাংশ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। রেওয়াজ অনুযায়ী একুশে বইমেলা উদ্বোধন করে থাকেন সরকারপ্রধান। এবারও তাই হতে পারে। বইমেলায় অংশ নিতে প্রায় ৪০০ প্রকাশনা প্রতিষ্ঠান স্টলের ভাড়াও পরিশোধ করেছে, আরো কিছু প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে ৫১৫ ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পাঁচ শতাধিক প্রকাশনীর মধ্যে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন তিন শতাধিক প্রকাশনী।



৩২১টি প্রকাশনীর প্রকাশকরা বলছেন, রোজার সময় মেলার আয়োজন হলে পাঠকশূন্যতায় ভুগতে হবে। এ সময় মানুষ বইয়ের বদলে ঈদের পোশাক কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবে।


ফলে, প্রকাশকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। বরং ঈদের পর মেলা হলে লোকসানের বোঝা বইতে হতো না তাদের। সেই সময় উৎসব আমেজে পাঠকরা বই কিনতো। এমন বাস্তবতায় রোজার মধ্যে বইমেলা হলে ৩২১টি প্রকাশনী মেলা বয়কট করতে পারেন। এমনকি একাডেমির পক্ষ থেকে প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের ঘোষণা দেওয়া হলে মেলা বয়কটের সিদ্ধান্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে প্রকাশনীগুলো।


প্রকাশনা প্রতিষ্ঠান বাবুইয়ের কর্ণধার কাদের বাবু বলেন, ‘মেলা বর্জন নয়, প্রকাশকদের চাওয়া ছিল একটি ‘সফল ও অন্তর্ভুক্তিমূলক মেলা’। তাদের দাবি ছিল পবিত্র রমজান ও নির্বাচন–পরবর্তী পরিস্থিতি বিবেচনায় মেলাটি পিছিয়ে ঈদুল ফিতরের পর আয়োজন করার জন্য, যখন পাঠকদের হাতে সময় ও অর্থ-উভয়ই থাকবে। কিন্তু যৌক্তিক এই দাবিগুলো উপেক্ষা করে এক প্রকার জোর করেই প্রকাশকদের একটি ব্যর্থ মেলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যে মেলায় দেশের সামনের সারির প্রায় সব প্রকাশকসহ তিন শতাধিক মূলধারার প্রকাশক অংশ নিতে অপারগ।’


কিংবদন্তী পাবলিকেশনের কর্ণধার অঞ্জন হাসান পবন বলেন, ‘অমর একুশে বইমেলা বাংলা ভাষাভাষি প্রকাশক, লেখক ও পাঠকদের আবেগের জায়গা। আমরা সারাবছর অপেক্ষা করি এই সময়টার জন্য। অথচ ২০২৬ সালের বইমেলা আয়োজন নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। এতটাই ঘোলা হয়েছে যে, মূলধারার সৃজনশীল প্রকাশকরা এখন মৃতপ্রায়। বইমেলার আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলা একাডেমি নামমাত্র একটি বইমেলার আয়োজন করে তাদের দায় সারতে চাচ্ছে।’


এদিকে অমর একুশে বইমেলা ২০২৬-এর স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেয় সরকার। বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা ১০ ফেব্রুয়ারি বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভায় প্রকাশকরা প্রকাশনা শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি জানান।


সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে একমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। এসময় তিনি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়ার ওপর সরকারের পক্ষ থেকে ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব প্রকাশক ইতোমধ্যে স্টল ভাড়ার টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেবে। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি জমা দিতে পারবেন।



বাংলা একাডেমির বিজ্ঞপ্তির পর পাল্টা বিবৃতি দেন প্রকাশকরা। বিজ্ঞপ্তিতে তারা বলেন, প্রকাশকদের মূল আপত্তি কেবল ভাড়া নিয়ে ছিল না, বরং মেলার সময়সূচি নিয়ে। নির্বাচন ও নতুন সরকার গঠনপরবর্তী সময়ে রোজার বন্ধে পাঠকশূন্য মেলায় ৫৫ শতাংশ কেন, ১০০ শতাংশ ভাড়া মওকুফ করলেও প্রকাশকদের লগ্নিকৃত পুঁজি (বই ছাপা, কর্মীদের বেতন, ডেকোরেশন) উঠে আসবে না। একটি ‘প্রাণহীন’ মেলা আয়োজনের সরকারি সিদ্ধান্তের দায়ভার প্রকাশকেরা নিতে পারবেন না।


জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম  বলেন, ‘বইমেলার প্রস্তুতি যেভাবে নেওয়ার কথা সেভাবেই নেওয়া হয়েছে। বাংলাদেশে নতুন সরকার আসতে যাচ্ছে, তারা যদি ভিন্ন কোনো বিধিনিষেধ না দেয়, তাহলে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। ইতোমধ্যে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়েছেন।’


তিনি আরও বলেন, ‘বইমেলা আর দেরি করার আশঙ্কা দেখছি না। তবে প্রকাশকরা নানা ধরনের কথা বলতে পারে। আর তাদের প্রাতিষ্ঠানিক কোনো দায় নেই।’


অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘গত ১৭ ডিসেম্বর এক সভায় নয়জন প্রকাশকের উপস্থিতিতে তাদের স্বাক্ষরসহ ২০ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) প্রতিনিধিরাও উপস্থিতি ছিলেন। অথচ এখন তারা মেলা পেছানোর দাবি জানাচ্ছেন। এটা কোনোভাবেই সম্ভব নয়। মেলা পেছানোর কোনো সুযোগ নেই। কারণ, মেলার ষাট ভাগের বেশি কাজ সম্পন্ন হয়ে গেছে। আসলে প্রকাশকদের একাংশ চাচ্ছেন বইমেলা না হোক। এছাড়া ঈদের পর মেলা করতে হলে এপ্রিল মাসে করতে হবে। ওই সময় প্রচুর গরমের পাশাপাশি বৃষ্টি, ধুলাবালি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকে। এছাড়া ঈদের পর শ্রমিক সংকটও তীব্র হয়, যা প্রকাশকদের জন্য বাড়তি সমস্যা তৈরি করবে।’


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক