শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

প্রশাসনে ধীরগতি-স্থবিরতা, ‘দক্ষতা দেখাতে না পারলে ব্যবস্থা’

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অন্তর্বর্তী সরকারের আড়াইমাসেও কাটেনি প্রশাসনে স্থবিরতা। সিদ্ধান্ত নেয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে অনেকটাই ধীরগতি। এরইমধ্যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দু’জন উপদেষ্টা অসহযোগিতার অভিযোগ তুলেছেন।


সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতার কারণে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে না। অতিদরিদ্র সোয়া কোটি ভাতাভোগীর অক্টোবরের ভাতা এখনও ছাড় করতে পারেনি মন্ত্রণালয়।


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে চট্টগ্রামে এক সভায় প্রশ্ন তুলেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ও।


এদিকে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বড় ধরনের পরিবর্তন হয়েছে প্রশাসনে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সচিবদের ওএসডি, চুক্তি বাতিল ও অবসরে পাঠানো হয়। মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনারসহ ৫ জেলা ছাড়া সব জেলায় ডিসি পরিবর্তন করা হয়েছে। একই সাথে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পদে পাঁচ শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। সচিব পদে এসেছে নতুন মুখ। যদিও দীর্ঘ সময় ধরে খালি আছে ৭ সচিব ও ৮ ডিসির পদ। আবার অনেক বঞ্চিত ও দক্ষ কর্মকর্তার যথাযথ পদায়ন হয়নি। কিছু ক্ষেত্রে নিয়োগ দিয়েও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আবার চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অসন্তোষ আছে কর্মরতদের। এতে প্রশাসনে ভীতি ও সিদ্ধান্তহীনতা কাজ করছে বলে মনে করেন এই জনপ্রশাসন বিশেষজ্ঞ।


এক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কিছু নিয়োগ-বদলি-পদোন্নতির ক্ষেত্রে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে প্রশাসনে ভীতি কাজ করছে।


সাবেক অতিরিক্ত সচিব মো. ফিরোজ মিয়া বলেন, উচ্চতর পদগুলোতে যারা আছে, তাদের মধ্যে অস্তিরতা কাজ করছে। আবার যাদেরকে বসানো হচ্ছে, তাদের মধ্যেও কিন্তু স্থিরতা নেই। তারাও চিন্তা করতেছে আমাদের ভবিষ্যৎ কী হবে। যেই কারণে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন। দীর্ঘমেয়াদী চুক্তিতে নেবেন, এসব পদে যারা প্রত্যাশী আছেন, তারা মনে করবেন, আমাদের তো অবসরে যাওয়ার সময় আসছে, আমরা তো এই সুযোগটা পাবো না। সুতরাং তাদের মধ্যে অস্তিরতা-অসন্তোষ দেখা দিবে।


উপদেষ্টা-সচিবদের সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিচ্ছেন মো. ফিরোজ মিয়া। বললেন, উপদেষ্টার সংখ্যা কম। তাৎক্ষণিকভাবে তাদের পরামর্শ-সিদ্ধান্ত পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। আর একজন উপদেষ্টা এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় সচিবরাও সঠিক নিদের্শনা পাচ্ছে না।


তবে প্রশাসনে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে বলে মনে করেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, শূন্য পদের জন্য দক্ষদের খুঁজতে সময় লাগছে।


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উপদেষ্টাদের যে মুভমেন্ট ও সক্রিয়তা, প্রশাসনে সেই প্রভাব পড়েছে। মাঠে কাজ করার ক্ষেত্রে আমরা প্রশাসনকে আরও সক্রিয় করছি। আপনারা দেখবেন, সচিবরাও বাজারে যাচ্ছে। যা গত ১০ বছরে দেখা যায়নি।


দক্ষতা ও সততা দেখাতে না পারলে দায়িত্বপ্রাপ্তরা পদে থাকতে পারবেন না বলে স্পষ্ট করলেন শ্রম উপদেষ্টা। বলেছেন, দায়িত্ব নিয়ে তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারছে, আমরা তা দেখছি। আমরা তাদের কাজের অগ্রগতি দেখছি। কাজই তাদের পদের থাকার নিয়ামক হিসেবে কাজ করবে।


আসিফ মাহমুদ আরও বলেন, প্রশাসন সংস্কার কমিশন কাজ করছে। পেশাদার ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬