শিরোনাম
ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ মুরাদনগরে মাদকমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীর মাদকবিরোধী র‌্যালী মুরাদনগরে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে ২০ মামলায় জরিমানা চরফ্যাশনে ধর্ষণচেষ্টা: আত্মরক্ষায় যুবকের গোপনাঙ্গ কেটে দিলেন গৃহবধূ তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
সোমবার ০১ জুন ২০২৬
সোমবার ০১ জুন ২০২৬

প্রয়োজনীয় কর্কশিট তৈরি করছে মারাত্মক পরিবেশগত হুমকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১০ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১০ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য হয়ে ওঠা এক পণ্য কর্কশিট। যার বৈচিত্র্যময় ব্যবহার এখন প্যাকেজিং, ইলেকট্রনিক্স শিল্প, ইভেন্ট সজ্জা, ফুলের দোকানসহ নানা জায়গায় দেখা যায়। তাপ নিরোধক ও ঘাত সহনীয় হওয়ায় কর্কশিটের বাজার বিস্তৃত হচ্ছে ব্যাপকভাবে। যা ছড়িয়ে পড়ছে মাঠ-ঘাট, নালা-নদর্মা হয়ে নদীতে। পলিথিন নিয়ে দেশে নানা আলোচনা হলেও, অপচনশীল এই কঠিন বর্জ্য সবার অগোচরেই তৈরি করছে মারাত্মক পরিবেশগত হুমকি।


চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় গেলে দেখা মিলবে সাদা বক্সের ছোটখাট পর্বত। দেশের দূর দূরান্তের জেলায় মাছ পরিবহনের প্রধান মাধ্যম কর্কশিটের এসব বক্স। যেখানে বরফ দিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় । তাই মৎস্য বাণিজ্যের সাথে তাল রেখে দিন দিন বেড়েছে এর চাহিদা। ১০ বছর আগেই যেখানে দিনে মাত্র ৪০০ থেকে ৫০০টি বক্সের ব্যবহার ছিল, এখন তা ঠেকেছে তিন থেকে চার হাজারে।


সোনালী যান্ত্রিক মৎস্যশিল্প সমবায় সমিতির পরিচালক মো.কাউসার উজ জামান বলেন, 'চট্টগ্রামে বিভিন্ন জেলা থেকে যেসব মাছ আসে, সব এখন কর্কশিটের বক্সে আসছে। এছাড়াও ভারক ও বার্মা থেকে সেব মাছ বাসছে সেগুলোও কর্কশিটের মধ্যেই আসছে।'


নগরের চেরাগির মোড়েই চোখে পড়ে ভ্যানগাড়ি ভর্তি কর্কশিট আনার দৃশ্য। এখানকার ফুলের দোকান ঘিরে গড়ে উঠেছে এই পণ্যের রমরমা ব্যবসা। বিয়ে-শাদি, জন্মদিন, পূজা-পার্বণ বা শ্রদ্ধা নিবেদন সবকিছুতেই লাগছে কর্কশিট। এখানে আধা কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে কর্কশিটের একধরনের খুচরা ও পাইকারি বাজার। গত এক দশকে এই বাজার বেশ বিস্তৃতি লাভ করেছে।


চারুশিল্পী ও ইভেন্ট আয়োজক দীপক দত্ত বলেন, 'ধীরে ধীরে কর্কশিটের প্রয়োজন বেশি হয়, সেজন্য চাহিদা বাড়ে। এতে অনেক কারখানাও গড়ে ওঠে। এখন তো যেকোনো সাইজের কর্কশিট পাওয়া যায়।'


ওয়ানটাইম প্লেট থেকে শুরু করে নির্মাণ শিল্প বা এভিয়েশন খাত, কৃষি, ওষুধ হয়ে ইলেকট্রনিক্সের বিশাল বাজার। বিশ্বব্যাপী ই-কমার্স ও বাণিজ্যের আন্তর্জাতিক পরিসর বাড়ায় প্যাকেজিংয়ের সাথে তাল রেখে বেড়েছে এর চাহিদা। নানা শিল্পে এই পণ্য হয়ে উঠেছে অপরিহার্য।


যুক্তরাষ্ট্রের এক গবেষণা বলছে, বিশ্বব্যাপী কর্কশিটের বাজার সবচেয়ে বেশি বাড়ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। চীন ও ভারতে এর চাহিদা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। বিশ্বে প্রতি বছর প্রায় ১৬৫ বিলিয়ন কর্কশিটের প্যাকেজ ব্যবহৃত হয়। যার বাজারমূল্য ১৪.৯৮ বিলিয়ন মার্কিন ডলার। যা প্রতি বছর ৬ শতাংশ হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের এলেন ম্যাকআর্থার ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু নিউইয়র্ক শহরেই প্রতি বছর ১৪ মিলিয়ন টনেরও বেশি কর্কশিট বর্জ্য উৎপন্ন হয়।


বিশ্বব্যাপী এর পরিচিত থার্মোকল বা স্টাইরোফোম হিসেবে। যা ১০০ বছরেরও বেশি সময় টিকে থাকতে পারে পরিবেশে।


মাছ সংরক্ষণ থেকে ইলেকট্রনিক্স সামগ্রীর সুরক্ষা, বিয়ে সাদির ইভেন্ট হোক বা ঘরসজ্জা, গত এক দশকে আমাদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য হারে বেড়েছে কর্কশিটের ব্যবহার। বিস্তৃত হয়েছে এর বাজার। এই পণ্য বা বহুমুখী ব্যবহারের বস্তুটি অল্প দিনে ফেলনা হয়ে গেলেও এটির পরিবেশগত হুমকি পলিথিন বা প্লাস্টিকের মতো খুব একটা বিবেচনায় নেই। বিশেষ করে জলাবদ্ধতার উচ্চ ঝুঁকিতে থাকা চট্টগ্রামের মতো শহরের নালা নর্দমায় আবর্জনা জটের পেছনে এই কঠিন বর্জ্যের ব্যাপক ভূমিকা থাকলেও এটি রোধে বিভিন্ন সেবা সংস্থার রয়েছে পরিকল্পনা ও প্রকল্পের অভাব।


চট্টগ্রামে যে কোনো নালা খাল দেখে মনে হবে যেন কর্কশিট বর্জ্যের ভাগাড়। এই এলাকাকে ঘিরে গড়ে ওঠা টাইলস স্যানিটারির দোকান ও বিভিন্ন পণ্য পরিবহন প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত ফেলা হয় কর্কশিট।


স্থানীয় একজন বলেন, 'এই কর্কশিটগুলো আমরা বিদেশ থেকে প্লেনে করে এসে ফেলছি না, এগুলো বিভিন্ন প্যাকেজিং কোম্পানি এনে ফেলেছে। তারা আবর্জনা তৈরি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার।'


ইসপা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের মুখপাত্র আবদুস সবুর বলেন, 'প্লাস্টিক বা পলিথিনের হয়তো রিসাইকেল শুরু হয়েছে। বিন্তু এই থার্মোতল বা কর্কশিটের কোনো রিসাইকেল হচ্ছে না। এটি ব্যবহারের পর কোথঅয় ফেলা হচ্ছে সে বিষয়েও কেও খোঁজ খবর রাখছে না। এটার রিসাইকেল ভ্যালুচেইনটা এখনও চট্টগ্রামে দাঁড়ায়নি বা এর তোনো রিসাইকেল ভ্যালু নেই।'


কর্কশিট বর্জ্য ব্যবস্থাপনায় এতদিন পরিকল্পনার ঘাটতি থাকলেও বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অগোচরে থাকা এমন হুমকিকে মোকাবেলায় প্রকল্প গ্রহণের কথা জানালেন কর্মকর্তারা।


চসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মো. মোবারক আলী বলেন, 'যারা বিনিয়োগকারী এর উৎপাদন থেকে তাদের সড়ে দাঁড়াতে হবে। যারা পলি নিয়ে কাজ তরছে আমরা তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।'


পশ্চিমের বহু দেশ এর মধ্যে কর্কশিটের মূল উপাদানে বায়ো ডিগ্রেডেবল বা পচনশীল প্রযুক্তির উদ্ভাবন করেছে। কর্কশিট যত্রতত্র ব্যবহার রোধে পাশের দেশ ভারতে নেয়া হয়েছে নানা বিধিমালা।


আরও খবর




সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ঢাকাস্থ নাঙ্গলকোট সমাজ কল্যান সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের লিচুর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশু‌কে ধর্ষণ চেষ্টার অভিযোগে রহিম ঋশি নামে এক যুবক আঁটক

শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর বাইক খোয়া গেলো : সন্দেহের তীর মাদক ব্যবসায়ীর দিকে

বাংলাদেশে মাদক বিস্তারে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র আছে- এমপি হানজালা

মুন্সিগঞ্জে গণধর্ষণের পর হত্যা করে গৃহবধূকে ফেলে দেয়া হয় নদীতে,৪ জন গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে শব্দদূষণের বিরুদ্ধে কঠোর অভিযান: ৬ নৌযান, ১৪ লাউডস্পিকার আটক, ৫ জন আটক

১ জুন থেকে ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দ্বার।

রাজবাড়ীতে জিয়াউর রহমানের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

রামপালে মৎস্যঘের দখল চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় নারীসহ আহত-৫

রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুরে ২৮ ঘন্টা পরও সন্ধান মেলেনি নদীতে পরে নিখোঁজ হওয়া রাসেলের

উলিপুরে চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ী-ঘরে হামলা ও ভাঙচুর

শহীদ জিয়ার হাত ধরেই বিদেশে শ্রমিক রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের যাত্রা শুরু - ফজলুল হক মিলন

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বজনদের মায়া ছেড়ে ব্যস্ত নগরীতে ফিরছেন কর্মজীবীরা

ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’

ঈদ দযাত্রায় ৬ দিনে সড়কে ঝরল ১৩১ প্রাণ, রেল-নৌপথ উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের

চলতি বছর হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

চীনা বাজার নির্ভরতায় ডুবছে চামড়া খাত

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ছুটির শেষ দিনেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

শিশু রামিসা হত্যাকাণ্ডে আদালতে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন