শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

ভোটে যত চ্যালেঞ্জ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

চব্বিশের গণঅভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুংকার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারের নির্বাচন যতটা প্রত্যাশার, ঠিক ততটাই চ্যালেঞ্জের।


তফসিলের পরেই সম্ভ্যাব্য প্রার্থী হত্যা, স্বেচ্ছাসেকদল নেতা খুনের ঘটনায় ইতোমধ্যে ছড়িয়েছে আতঙ্ক। প্রচার শুরু হতেই কেরাণীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে।



বিশ্লেষকরা বলছেন, ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করা।


 নির্বাচন বিশ্লেষক ড আব্দুল আলীম বলেছেন, এক নম্বরে হলো আইনশৃঙ্খলা। কারণ, এখানে যার সুযোগ আছে, সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। এটা একেবারে '৭৩ থেকে আমরা দেখে আসছি। ইসির দুর্বলতাও কিন্তু বিরাট পয়েন্ট। কারণ তারা ওই রকম অবস্থায় থাকতে পারে নাই। অনেক কিছু যদি না পারি, তাহলে মুখে বলতে হয় না।


সাবেক সচিব আউয়াল মজুমদার বলেন, কিছু কিছু ঘটনা ঘটছে। এটা অস্বীকার কারার কোনো উপায় নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় নাই। বরং আমার কাছে মনে হয় যে ভোট হওয়ার জন্য যদি এটাকে ধরে রাখা যায় তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হবে এটাকে ধরে রাখা। দুইটা দল একদম মুখোমুখি অবস্থানে চলে আসছে বিভিন্ন আসেন। তাই এটাকে মাথায় রেখে নির্বাচন কমিশন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনী ভূমিকা পালন করতে হবে।


বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর এটাই প্রথম ভোট। আবার গণঅভ্যুত্থানের পর আমূল পাল্টেছে ডিসি-এডিসিসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যারা আগামী নির্বাচনে মূল দায়িত্ব পালন করবেন। সেই সাথে একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের চ্যালেঞ্জ তো রয়েছেই।


ড. আব্দুল আলীম বললেন, একটা বড় দল নির্বাচনে নাই, তাদের ভূমিকা কী হবে, সেটি একটি বিষয়? আর যারা নির্বাচন করতেছে, তারা মুখে যাই বলুক, তারা নিজ নিজ সুবিধা মতো শক্তি প্রয়োগের চেষ্টা করবে।


প্রযুক্তির যুগে ডিজিটাল নিরাপত্তা ও গুজব মোকাবেলাও বড় চিন্তার কারণ। নির্বাচনের আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্য বা অপপ্রচার জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে, যাতে বিঘ্ন হতে পারে ভোটের পরিবেশ।


আউয়াল মজুমদার বললেন, ইসির লোকরা তো আছে; সারাদেশে উপজেলা, জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের তো নির্বাচনের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে। তাদেরকে কাজে লাগাতে হবে। 


এদিকে, ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী রাজপথে নতুন শক্তির উত্থান দেখা গেছে। সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দেয়া নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন অভিজ্ঞরা। 


আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে প্রস্তুতি সভা

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান