শিরোনাম
আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

পত্নীতলায় দিবর ইউপি চেয়ারম্যান রাহাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৫ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৫ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পত্নীতলা  (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর পত্নীতলায় ৩নং দিবর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রাহাদ জামানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।  তিনি বিচারের নামে ভয়ভীতি, হুমকি ও গরীবদের তুচ্ছ-তাচ্ছিল্য,  স্বেচ্ছাচারিতা এবং ভূক্তভোগী সেবাগ্রহীতাদের অভিযোগ তিনি ঘুষ ছাড়া কিছুই বোঝেন না।

তাই চেয়ারম্যান রাহাদ জামানের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে এলাকার অত্যাচারিত ও সুবিধা বঞ্চিত নারী-পুরুষ। 


বৃহষ্পতিবার ৩ অক্টোবর দুপুর ১২টায় উপজেলার বাকরইল মোড়ে দিবর ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে তার পদত্যাগ চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার শতশত মানুষ।


স্থানীয় রাকিবুল ইসলাম নামের এক যুবকের নেতৃত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। এসময় তার শ্লোগানের সুরে তাল মিলিয়ে পদত্যাগ চেয়ে স্বত:স্ফুর্তভাবে শ্লোগান দিতে থাকেন উপস্থিত নারী-পুরুষরা।


৫৮ বছরের বিধবা নারী সেফালী রাণী বলেন, আমার স্বামী গত বছর মারা যাবার পর চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম ভাতার কার্ড নিতে। তিনি সরাসরি না করে দিয়েছেন এবং বলেছেন তোমার শরীর ভালো আছে, খেটে খেতে পারবে, বিধবা ভাতা কি করবে?


আরেক ভূক্তভোগী খালেদা আক্তার অভিযোগ করে বলেন, যার টাকা থাকে, সে সুযোগ সুবিধা পায়। এছাড়া হয়রানি তো আছেই। গরীব-দুখি হয়েও তার কাছ থেকে সুবিধা পাওয়া যায়না।


একই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ খোকা মন্ডল। তিনি একটা মামলায় জড়িয়ে গেলে তাকে বরখাস্ত করা হয়। দীর্ঘ ৮বছর আইনি লড়াই শেষে খালাস পায় ওই গ্রাম পুলিশ। এই ৮বছরের সন্মানি ভাতা বাবদ প্রায় ৬লাখ টাকা প্রাপ্য ছিলেন তিনি। চাইতে গেলে চেয়ারম্যান উল্টো হুমকি দিয়ে বসেন আমাকে এক লাখ ৭০ হাজার টাকা ঘুষ দিতে হবে, নইলে তোমাকে বরখাস্থ করে রাখবো। ৫০ হাজার টাকা দিতে চাইলেও সেই টাকা ছুঁড়ে ফেলে দিয়েছেন চেয়ারম্যান রাহাদ জামান।


তাদের মতো আদিবাসি নারী মিনতি রায় পদত্যাগের দাবি চেয়ে দাঁড়িয়েছেন মানববন্ধনে। এছাড়া মেরিনা, বিকালি রায় ও মৌসুমি রায়সহ শত শত নারী পুরুষের একই দাবি চেয়ারম্যানের পদত্যাগ।


মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, চেয়ারম্যান রাহাদ জামান দূর্নীতিবাজ ও ভূমি দস্যু। তিনি গরীবকে মানুষ মনে করেন না। তিনি খারাপ ব্যবহার করেন। তার কাছে গিয়ে শান্তিমতো কথা বলা যায়না। তিনি ব্যস্ততা দেখে আমাদের মতো গরীবদের তুচ্ছ-তাচ্ছিল্য করে। তিনি অবৈধ ভোটে নির্বাচিত হয়েছে। তার কাছ বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সাধারণ মানুষ কোন কাজে গেলে টাকা ছাড়া কাজ করতেন না। তার অত্যাচারে ইউনিয়নের লোকজন ছিল অতিষ্ঠ। তাই অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান।


এদিকে তার বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থাও নিয়ে এসেছিলেন। কিন্তু অদৃশ্য কারণে বহাল তবিয়তে থেকে গেছেন চেয়ারম্যান রাহাদ।


সকল অভিযোগের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান রাহাদ জামান প্রশ্নের সুরে বলেন, মোবাইলে বলবো, নাকি সরাসরি বলবো?। আসেন সামনা-সামনি কথা বলি। আর আমার কথা আমি বলবোনা। আপনি তদন্ত করে দেখতে পারেন।


আরও খবর




আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

রাজবাড়ী পৌরসভার দক্ষিণ শ্রীপুরে ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করলেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রোমান