শিরোনাম
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লাকসামে জামায়াতের গণমিছিল বালুয়াকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমুর গণসংযোগ,দোয়া কামনা গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল জুলাইয়ের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চাটখিলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

রামপালে ৫০ শয্যার হাসপাতালে ২০০ রোগীর চাপ, ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি

প্রকাশিত:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) প্রতিবেদক।বাগেরহাটের রামপাল উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতা, চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় ২ লক্ষ  মানুষ।জানা গেছে, বর্তমানে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও বাস্তবে প্রতিদিন গড়ে ১৫০-২০০ জন রোগী চিকিৎসা নিতে আসেন। এতে করে রোগীদের সঠিকভাবে সেবা প্রদান ব্যাহত হচ্ছে। অনেক সময় রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা যায়। জরুরি বিভাগ, প্রসূতি সেবা, শিশু বিভাগসহ গুরুত্বপূর্ণ সেবাগুলোতে চরম চাপ বিরাজ করছে।স্থানীয় বাসিন্দারা জানান, রামপাল উপজেলার ভৌগোলিক বিস্তৃতি ও জনসংখ্যার তুলনায় বিদ্যমান স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এ অঞ্চলে মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আশপাশের উপজেলা থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।রামপাল সদর ইউনিয়নের এক বাসিন্দা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সিট পাওয়া যায় না, চিকিৎসকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। গুরুতর রোগীদের অনেক সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, যা রোগীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ৫০ শয্যার হাসপাতাল দিয়ে বর্তমান চাহিদা পূরণ সম্ভব নয়। অবিলম্বে এটিকে ১০০ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার মান যেমন বাড়বে, তেমনি রোগীদের ভোগান্তিও কমবে। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবিও জানান তারা।স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একটি উপজেলায় গড়ে ১ লাখের বেশি জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যার হাসপাতাল পর্যাপ্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী জনসংখ্যার অনুপাতে শয্যা সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। সে বিবেচনায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, রোগীর চাপ দিন দিন বাড়ছে। বিদ্যমান জনবল ও অবকাঠামো দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।এদিকে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক ফোরাম ও সচেতন মহল দ্রুত সময়ের মধ্যে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।তাদের মতে, একটি আধুনিক ও পর্যাপ্ত শয্যাসংবলিত হাসপাতাল গড়ে উঠলে রামপালসহ আশপাশের এলাকার মানুষ উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে, কমবে চিকিৎসা নিতে দূরে যাওয়ার প্রবণতা, এবং সামগ্রিকভাবে জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটবে।


আরও খবর




কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উন্নয়ন ও সবুজায়নের পথে আরও একধাপ এগিয়ে পঞ্চগড়

সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন

মান্দায় উপজেলা বিএনপির সহ-সভাপতি উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকানোর মরিয়া চেষ্টা: প্রকাশ্যে পুকুরচুরির অভিযোগ!

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করায় নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল

সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন

জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি