
মো: একরামুল হক, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের রায়গঞ্জে এলপিজি অটো গ্যাসের অনুমোদনের আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে মো. আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল বিক্রিতে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাসে এ অভিযান পরিচালনা করা হয়।সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির এলপিজি বিক্রির অনুমোদন থাকলেও পেট্রোল ও ডিজেল বিক্রির অনুমোদন ছিল না। এ অপরাধে আব্দুল মতিনকে জরিমানা এবং দুটি ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।




























