শিরোনাম
পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২ জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত লালমোহনে সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন
শনিবার ৩০ মে ২০২৬
শনিবার ৩০ মে ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বেপরোয়া রিকশা, ট্র্যাপারেও নেই তোয়াক্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রোজায় রাজধানীর প্রধান সড়কগুলোতে যেন আরও বেপরোয়া হয়ে ওঠে তিন চাকার বাহন রিকশা। অনিয়ন্ত্রিত এসব রিকশা সামাল দিতে বেগ পেতে হয় ট্রাফিক পুলিশকে। অতিষ্ঠ সাধারণ মানুষ। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপার চালু হয়েছে। তবে বেশিরভাগ চালকই এর তোয়াক্কা করছেন না।


রাজধানীর মূল সড়কগুলোতে বেপরোয়া ভাবে চলছে রিকশা। গতিবিধি, লাইন-লেন মানার কোনো বালাই নেই। সড়কের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন রাজপথ দখলে ব্যস্ত রিকশা চালকরা। যে যেভাবে পারছে এলোপাতাড়ি প্রবেশ করছে গুরুত্বপূর্ণ সব সড়কে। রিকশার এমন আধিপত্যে বাকি সব বাহন যেন অসহায়।


অলি গলি থেকে মূল সড়ক সবখানেই এখন একই চিত্র। এরমধ্যে অটো রিকশার অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। একইসাথে সড়ক দখল করে এসব বাহন যত্রতত্র রাখায় বাড়ছে যানজটও। দীর্ঘদিন এমন সমস্যার কোনো প্রতিকার না মেলায় নগরবাসীর কণ্ঠে কেবল অসহায়ত্বের সুর।


একজন পথচারী বলেন, ‘অটোরিকশা চালকরা ডানেও দেখে না বামেও দেখে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে।’


আক্ষেপের সুরে আরেকজন বলেন, ‘ঢাকা শহরে যেন রিকশাওয়ালাদের রাজত্ব চলছে। তারা পুলিশ বা ট্রাফিক পুলিশ কাউকেই মানে না।’


নগরীতে প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে রিকশার সংখ্যা। সেইসাথে রোজা ও ঈদকে সামনে রেখে বাড়তি আয়ের আশায় নতুনভাবে রাজধানীতে প্রবেশ করেছে অনেক বাহন। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও, বিভিন্ন জরিপ অনুযায়ী, রাজধানীতে বর্তমানে প্যাডেল ও অটোরিকশা রয়েছে প্রায় ২০ লাখ। এর মধ্যে আবার বেশিরভাগেরই নেই লাইসেন্স। ফলে, শুধু রিকশা সামাল দিতে অতিষ্ঠ ট্রাফিক পুলিশ ও সহযোগীরা।


ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগী একজন বলেন, ‘প্রথমত, অটোরিকশা বা প্যাডেল রিকশার কারণে রাস্তায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।’


একজন ট্রাফিক নিয়ন্ত্রণকারী পুলিশ সদস্য বলেন, ‘আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে রিকশাকেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করি এবং তাদের কারণেই যানবাহন চলাচলের স্বাভাবিক গতি কমে যায়। তবে আমরা এটা নিয়ে কাজ করছি।’


অনিয়ন্ত্রিত চলাচল, আইন না মানা সবকিছুই অকপটে স্বীকার করছেন রিকশা চালকরা।


রিকশাচালকদের মধ্যে একজন বলেন, ‘আমার প্রতিদিন ৪০০ টাকা জমা দিতে হয় মালিককে। এখন গলিতে চালিয়ে যদি ৪০০ টাকা না ওঠে তাহলে প্রধান সড়কে তো আসবোই।’


বারবার নিয়ম করেও সড়কে নিয়ন্ত্রণে অনেকটাই ব্যর্থ প্রশাসন। এমনকি উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা হলেও চালকদের আন্দোলনের মুখে সেটা তুলে নেয় আদালত। তবে, এবার বেপরোয়া চলাচল রোধে পরীক্ষামূলকভাবে রিকশা ট্র্যাপার স্থাপন করেছে ট্রাফিক বিভাগ। যদিও এতে দুই একটি আটক গেলেও বেশিরভাগ রিকশাই পার হতে সক্ষম হচ্ছে। 


আরও খবর




পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আমতলীতে ২ কেজি গাঁজাসহ আটক ২

জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা!

মনপুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় শিক্ষক সম্মাননা ও ছাত্র শিক্ষক সম্মিলন অনুষ্ঠিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬