শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে কোথাও যানজট কোথাও ফাঁকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রমজানে রাজধানীতে যানজটের আশঙ্কায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ ট্রাফিক ব্যবস্থার কথা জানালেও সে বিষয়ে তেমন একটা সুফল নজরে আসেনি। মাহে রমজানের প্রথম দিন ও দ্বিতীয় দিন মঙ্গল ও বুধবার সড়কগুলোতে কোথাও যানযট, কোথাও ফাঁকা ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তবে যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগের জোরদার তৎপরতা দেখা গেছে।


বুধবার সকালে রাজধানী মগবাজার, তিব্বত, মহাখালী, রামপুরা ও বাড্ডা এলাকায় তীব্র যানজন দেখা।


সাধারণত রমজান মাসে সবাই পরিবারের সঙ্গে ইফতার করতে চান। অফিস বা ব্যক্তিগত কাজ শেষে বাসায় গিয়ে ইফতার করা অনেকের জন্য অনিশ্চয়তা তৈরি হতে পারে যানজটের কারণে।


কিন্তু মঙ্গলবার ইফতারের আগে রাজধানীর বাড্ডা, পুলিশ প্লাজা, গুলশান তেজগাঁও লিংক রোড, শাহবাগ থেকে ফার্মগেট, বিজয় সরণি, খিলক্ষেত, মগবাজার, মালিবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান ও ধানমণ্ডিসহ বেশকিছু সড়কে যানজট সৃষ্টি হয়েছে। নগরবাসী বলছেন, উন্নয়নমূলক কাজ হচ্ছে কিন্তু যানজট কমছে না। রমজানে মেট্রো স্টেশনের আশপাশে থাকা মানুষজন একটু সুবিধা পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষকেই আগের মতো ভোগান্তিতে পড়তে হচ্ছে। মেট্রোরেল আরও কয়েক রুটে চালু করা গেলে হয়তো এ সমস্যার সমাধান হতে পারে।


সরেজমিন দেখা যায়, রাজধানীর উত্তরা-আব্দুল্লাহপুর, হাউজবিল্ডিং, জসীমউদ্দিন, বিমানবন্দর, বনানী-মহাখালী এলাকায় বিকাল থেকে যানবাহনের চাপ ছিল।


আব্দুল্লাহপুর ও উত্তরা হাউজবিল্ডিং এলাকায় সরেজমিন দেখা যায়, সড়কে কোথাও নতুন করে রাস্তা সংস্কার বা খোঁড়াখুঁড়ির কাজ চলতে দেখা যায়নি। সড়কে সব ধরনের যানবাহন চলছে। বিভিন্ন বাস যাত্রী তোলা-নামানোর বাহানায় কিছুটা জটলা তৈরি করছে। ট্রাফিক সদস্যরা সিগন্যাল দিয়ে সরিয়ে দিলেও কিছু বাস অনিয়ম করছে।


এদিকে, অফিস ছুটির পর সবাই ঘরে ফিরতে শুরু করায় সড়কে প্রাইভেটকার, মোটর সাইকেল, সিএনজি অটোরিকশা, বাস সবই চলাচল করতে দেখা যায়। ইফতারের আগে আগে সড়কে গাড়ির চাপ ছিল বেশ।


মঙ্গলবার বিকাল ৪টার পর ফার্মগেট হয়ে কাওরান বাজার, বাংলামোটর ও শাহবাগের রাস্তায় যানজট সৃষ্টি হতে দেখা যায়। তবে এ পথে চাপ থাকলেও অন্যান্য পথে গাড়ির গতি ছিল স্বাভাবিক।


বিকাল সাড়ে ৪টা দিকে অফিসের কাজ শেষ করে মহাখালী থেকে শাহবাগের পরীবাগ বাসায় ফিরছিলেন নয়ন মিয়া। বিজয় সরণি এসে গাড়ি জ্যামে আটকে যান তিনি। বিজয় সরণি সিগনাল পার হলে গাড়ির জট আরও বাড়তে থাকে। তিনি বলেন, ‘তেমন জ্যাম পাইনি। ফার্মগেট ঢুকে গাড়ির গতি কমেছে। কিছুক্ষণ ধরে গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে। অন্যান্য বারের চেয়ে এবার প্রথম রমজান যানজট কম। তবে ফার্মগেট এসে অনেকক্ষণ আটকে আছি।’ এ সময় ডেইলি স্টার ভবনের ওভারব্রিজের নিচে শিকর পরিবহন একটি বাস যানজটে আটকে ছিল। বাসের হেলপার ফজলে রাব্বি বলেন, ‘আজ সকালে সড়কে তেমন গাড়ি ছিল না। বিকালে কিছুটা জ্যাম আছে।’


শ্যমালী থেকে শুক্রবাদে বাসস্ট্যান্ডে আসা সিএনজি চালক নূরু খান বলেন, ‘আসার পথে তেমন জ্যাম পাইনি। ওদিকে যাওয়ার পথে জ্যাম রয়েছে ভালোই। একপাশে গাড়ির চাপ কম। আরেক পাশে প্রচুর গাড়ি।’


ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, প্রথম রোজার ইফতার হিসেবে সড়কে কিছুটা যানজট রয়েছে। আমাদের সকল পর্যায়ের সদস্যরা সড়কে কাজ করছেন।


ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন সংবাদ মাধ্যমকে বলেন, ইফতারের আগে সড়ক স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন ট্রাফিক সদস্যরা। কিছু সড়কে তীব্র যানজট আছে, আর কিছু সড়ক স্বাভাবিক রয়েছে। এদিকে রমজান মাসে ট্রাফিক নিয়ন্ত্রণে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে কেউ রাস্তায় গাড়ি পার্কিং করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, রমজান মাসে আমাদের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাফিক। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। ট্রাফিক নিয়ন্ত্রণে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা দরকার। যারা গাড়ি ব্যবহার করছেন, যারা গাড়িতে চড়ছেন এবং যারা রাস্তার আশপাশে ব্যবসা করছেন তাদের সহযোগিতা দরকার। তা নাহলে ৩০৬ বর্গকিলোমিটার জায়গার ভেতরে যেখানে সোয়া দুই কোটি লোক বসবাস করে সেখানে পুলিশ রাতারাতি ট্রাফিক সমস্যা সমাধান করে দিতে পারবে না। তিনি বলেন, তবে আমরা আশাবাদী সবাই যদি সহযোগিতা করেন তাহলে ট্রাফিক সমস্যা সমাধান করা সম্ভব। পুরান ঢাকার ব্যবসায়ীরা পুলিশের সহযোগিতায় স্থানীয়ভাবে ট্রাফিক সমস্যা সমাধান করতে পারেন।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক