শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

রাজনৈতিক স্বার্থে বারবার ধর্মীয় ইস্যু ব্যবহারের ষড়যন্ত্র?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

লাল-সবুজের সম্প্রীতির বাংলাদেশ। যেখানে এক পাতে খেয়ে আর এক ঘরে বেড়ে উঠেছে এ অঞ্চলের মানুষ। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম কিংবা ২৪ এর গণঅভ্যুত্থানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন স্বৈরাচার পতনে। যদিও রাজনৈতিক স্বার্থে বারবার ধর্মীয় ইস্যু ব্যবহারের ষড়যন্ত্র করেছে বিভিন্ন দল। সম্প্রতি ভারতসহ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে অতিরঞ্জিত ও মিথ্যা খবর প্রচার করা হয়। নানা গুজবের ভিড়ে প্রান্তিক পর্যায়ের সম্প্রীতিতে আসলেই ঐক্য আছে না ফাটল ধরেছে?


ধামরাইয়ের কায়েতপাড়ার যশোমাধব মন্দির। প্রবেশ করতেই চোখে পড়লো কর্মচাঞ্চল্য। ছোট শিশুদের মুখে ভাতের ধর্মীয় আচার পালনের পাশেই চোখে পড়লো বিয়ের আয়োজনেরও। যেখানে উৎসবের সব অনুসঙ্গই বিদ্যমান।


নানা মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশেষ করে হিন্দুদের জীবনযাপন নিয়ে অপপ্রচার থাকলেও প্রান্তিক জনপদ কায়েতপাড়ায় দেখা মিললো সনাতনীদের ধর্মীয় আচার পালনে স্বতঃস্ফূর্ত চিত্র।


একই পাড়ায় ৫ দশকের পুরাতন মসজিদেও দেখা মিললো ধর্ম চর্চার। পাশাপাশি মহল্লায় প্রার্থনার মাধ্যমে শান্তির বার্তা ছড়াচ্ছেন দুই ধর্মের মানুষই। গ্রামের মানুষদের স্পষ্ট কথা, দীর্ঘকাল ধরেই সম্প্রীতি বজায় রয়েছে এ গ্রামের সব ধর্মের অনুসারীদের মধ্যে। তাদের শঙ্কা, পরিস্থিতি যতটা না ধর্মীয় তারচেয়ে বেশি রাজনৈতিক ফাঁদ।


বাসিন্দাদের একজন বলেন, ‘আমরা এখানে আছি হিন্দু মুসলিম সবাই একতাভাবেই থাকি এখানে।’


আরেকজন বলেন, ‘এইগুলা রাজনীতির কারণে হয় । এইসব তো আর দেখার বিষয় না বা বলার বিষয় না।’


সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, সাম্প্রতিক নানা ঘটনায় প্রতিবেশী দেশ ভারতসহ আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তার যে শঙ্কার কথা বলা হয়েছে, তা একদমই সঠিক নয়। ভারতের গণমাধ্যমে প্রচার করা অতিরঞ্জিত সংবাদের কারণে উল্টা তারা অপমানিত বোধ করছেন বলেও দাবি করেন তারা।


বাসিন্দাদের একজন বলেন, ‘আমরা হিন্দু সম্প্রদায়কে হয়রানি করছে? কে বা কারা?’


আরেকজন বলেন, ‘একটা গুজবের কারণে আমরা সবাই ভিত ছিলাম। কিন্তু তারা যা বলছে এখানে সেরকম ঘটনা ঘটেনি।’


সমাজ বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার নিয়ে রাজনীতির মাঠে সবসময়ই ইস্যু তৈরি করার চেষ্টা করেছে ক্ষমতালোভীরা। জানান, রাষ্ট্রের ঐক্যের পাশাপাশি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত বিচার কার্যকর করলে আস্থা তৈরিতে সহায়ক হবে।


ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রাসেল হোসাইন বলেন, ‘সরকার সরকারের জায়গা থেকে কাজ করছে। আমার যারা হিন্দু প্রতিবেশী আছে বা আমার রুট লেভের মানুষ গুজবের কারণে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে। এগুলো আসলে এই কারণে করা হচ্ছে। যার পাশে যে হিন্দু প্রতিবেশী আছে তাকে এগিয়ে আসতে হবে।’


একই সাথে আন্তর্জাতিক নানা মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার নিয়ে যারা মিথ্যাচার করেছে তা গুরুত্ব দিয়ে সুযোগসন্ধানীদের মুখোশ উন্মোচন করে বিচারের আওতায় আনা উচিত বলেও মত বিশ্লেষকদের। 


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬