শিরোনাম
অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি চাটখিলে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ আনন্দ মিছিল
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

রমজানে সিন্ডিকেট দমনে যৌথ বাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দেওয়ার দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সক্রিয় বাজার সিন্ডিকেট ভাঙতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীকে ‘ম্যাজিস্ট্রেসি ক্ষমতা’ দিয়ে মাঠে নামানোর দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রস্তাব তুলে ধরে বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং জনগণের ভোগান্তি লাঘবে এই পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দলটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন।


তিনি বলেন, রমজান শুরু হওয়ার আগেই বাজার গরম হয়ে উঠছে এবং দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট ইতোমধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বলে তারা ধারণা করছেন। এই সিন্ডিকেট এবং দ্রব্যমূল্য বাড়ানোর চক্রের সঙ্গে জড়িতরা যদি সরকারি দলের ব্যানারেও থাকে, তবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি নবগঠিত সরকারের প্রতি আহ্বান জানান।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, রমজানের সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বোধ করছি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যদি যৌথ বাহিনীকে এই পুরো মাস এবং ঈদ পর্যন্ত রাখা প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এটা বিবেচনা করা যেতে পারে। যৌথ বাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙার জন্য সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে।


তিনি আরও বলেন, যৌথ বাহিনী গত প্রায় দেড় বছর ধরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কাজ করতে গিয়ে অনেকটা ক্লান্ত। তা সত্ত্বেও, দেশের বর্তমান বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করতে তাদের এই বিশেষ দায়িত্ব দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে তিনি মনে করেন।


সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জনগণের ভোগান্তি কমানো এবং সুশাসন নিশ্চিত করা। যদি সরকার এই সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়, তবে তা হবে জনরায়ের বিরোধী অবস্থান।


ব্যারিস্টার ফুয়াদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জনগণের পক্ষে দাঁড়িয়ে অবিলম্বে এই সিন্ডিকেট ভাঙার জন্য যা যা প্রয়োজন তা করতে হবে, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত।


সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোকপাত করেন।


আরও খবর




অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা

সূর্যমুখী থিয়েটারের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: আরিফুল ইসলাম পিয়াস সভাপতি, শফিকুল ইসলাম সম্পাদক

আনোয়ারায় ওষখাইন সদ্ধম্মানন্দ বিহারে কঠিন চীবর দানোৎসব

ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে,জেলেদের মধ্যে ক্ষোভ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা,জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা