শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে এক নারীর দুই স্বামী! প্রথম স্বামীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত:সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার এক নারীর বিরুদ্ধে। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্বামীসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের। একই নারীর দুই বিয়ে কীভাবে হলো- এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে।স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুনাকরকাটি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আছমা খাতুনের সঙ্গে আশাশুনির বুধহাটা গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে আজিজুল ইসলামের ইসলামি শরিয়াহ মোতাবেক ২০২৪ সালের ১৭ জুলাই বিয়ে হয়। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ৯৯ হাজার ৯৯৯ টাকা।বিয়ের পর প্রায় এক বছর আজিজুল ইসলামের সঙ্গে আছমা খাতুনের সংসার চলছিল বলে তার পরিবার দাবি করেছে। এ সময় আছমা খাতুন অন্তঃসত্ত্বা হন। সন্তান জন্মের সাত দিন পর শিশুটির মৃত্যু হলে আছমা খাতুন স্বামীর বাড়িতে আর ফিরে যাননি। তাকে সংসারে ফেরাতে আজিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ- মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।এরই মধ্যে চলতি বছরের প্রথমদিকে আছমা খাতুন প্রথম স্বামী আজিজুল ইসলামকে তালাক না দিয়েই সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামের আব্দুল মান্নান মোড়লের ছেলে লিটন মোড়লের সঙ্গে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ইশালমারি এলাকায় ইটভাটায় কাজ করতে যান আছমা খাতুন।পরবর্তীতে গত ৮ মার্চ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১০ নম্বর কুর্শা ইউনিয়নের মাঝিরহাট এলাকার নিকাহ রেজিস্ট্রার মো. শওকাত আলীর কার্যালয়ে সাক্ষীদের উপস্থিতিতে আছমা খাতুন ও লিটন মোড়লের বিয়ে হয়। এ বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা।আছমা খাতুনের দ্বিতীয় স্বামী লিটন মোড়ল বলেন, আমার স্ত্রী আগে বিবাহিত ছিল- এ বিষয়টি আমি জানতাম না। জানলে তাকে বিয়ে করতাম না। এখন আমি কী করব বুঝতে পারছি না। আমার স্ত্রী প্রথম স্বামীকে তালাক না দিয়ে আমাকে কেন বিয়ে করেছেন, সেটিও আমার জানা নেই।লিটন আরও দাবি করেন, তাদের দাম্পত্য জীবনেও সন্তান ধারণের ঘটনা ঘটেছিল। বিষয়টি নিয়েও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে বলে তিনি জানান।অন্যদিকে, আছমা খাতুনের বাবা সাইফুল ইসলাম তার মেয়েকে বাদী করে প্রথম স্বামী আজিজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে গত ২৬ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরার আমলী ৮ নম্বর আশাশুনি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১১(গ)/৩০ ধারায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলাটির নম্বর সিআর ৩৪৫/২৬ (আশা.)।মামলায় কী ধরনের অভিযোগ আনা হয়েছে এবং তার প্রাথমিক তদন্তে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।প্রথম স্বামী আজিজুল ইসলামের বলেন- তাকে তালাক না দিয়েই আছমা খাতুন দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর তার বিরুদ্ধেই আদালতে মামলা করা হয়েছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।ঘটনাটি জানাজানি হওয়ার পর গুনাকরকাটি ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রশ্ন-প্রথম বিয়ের আইনগত অবস্থান কী ছিল, দ্বিতীয় বিয়ের আগে তালাক হয়েছিল কি না এবং প্রথম স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগের প্রকৃত ভিত্তি কী- এসব প্রশ্নের উত্তর তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।তবে এ ঘটনায় কারও বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি। প্রকৃত ঘটনা ও দ্বিতীয় বিয়ের আইনগত বৈধতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং আদালতের সিদ্ধান্তের বিষয়।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২