
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়া শাজাহানপুরে মাড়িয়া যুব কল্যাণ সংঘ আয়াজিত শহীদ জিয়া স্মতি ফুটবল টুর্নামেণ্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল গতকাল শনিবার বিকালে মাড়িয়া খেলার মাঠ অনুষ্ঠিত হয়েছ। তীব্র প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ এই ম্যাচ নির্ধারিত সময়ে উভয় পক্ষ ২-২ গোলে সমতা রক্ষা করে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে কানুপুর টাইগার ক্লাব কে হারিয়ে কামারপাড়া স্পোটিং ক্লাব জয়ী হয়।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া-৭ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টন।
বগুড়া জেলা স্বেছাসেবকদলের সাবেক সহ-সভাপতি মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি বাদশা সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি,
যুবদল কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, বগুড়া জেলা যুবদলের সাবেক আহায়ক খাদেমুল ইসলাম, আবুল বাশার, আলহাজ্ব তমেজ উদ্দিন, আসাদুজ্জামান অটল, এনামুল হক এনাম, আমিনুর রহমান জোয়ারদার, সাবেক যুবদল নেতা শাহাদত হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাড়িয়া যুব কল্যাণ সংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ আলী খন্দকার, রহমত আলী, শামিনুর রহমান প্রমুখ।




























