শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

সাতক্ষীরায় এক কোটি টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সাতক্ষীরায় এক কোটি টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা

গাজী হাবিব, সাতক্ষীরা:
কোটি টাকা চাঁদার দাবিতে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও সাবেক পিপিসহ ৫ জনের বিরুদ্ধে বুধবার মামলা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডলের আদালতে মামলাটি দায়ের করেন দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আল ফেরদাউস আলফা। মামলা নং-সিআর ১৭৪২/২৫। ধারা-৪৪৮/৩৬৪/৩২৩/৩০৭সহ অন্যান্য। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস কুমার মণ্ডল আগামি ২০ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার (সিআইডি) সাতক্ষীরার প্রধান কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আল ফেরদৌস আলফা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে বর্তমানে সাতক্ষীরা শহরের পলাশপোলের বাসিন্দা হয়ে সাতক্ষীরার ১ নং আমলী আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন- সাতক্ষীরা সদর সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন, সদর থানার সাবেক ওসি মোস্তাফিজুর রহমান, গোয়েন্দা পুলিশের সাবেক ওসি মহিদুল ইসলাম, সদর উপজেলার কামারবায়সা গ্রামের ও বর্তমানে রসুলপুরের বাসিন্দা সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আব্দুল লতিফ ও তার ছেলে মো: রাসেল।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর দুপুরের দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্টে বাদীর দেড় কোটি টাকার ভারতীয় সামদ্রিক মাছ জব্দ করে বিজিবি। পরে বাদীর বৈধ কাগজপত্র বিজিবি’র কাছে পাঠানো হয়। কিন্তু বিজিবি কাগজপত্র যথাযথ বুঝতে না পেরে সেই মাছ সাতক্ষীরা সদর থানায় প্রেরণ করে। বৈধ কাগজ পাঠালেও মাছ ছাড়া হবেনা- এমন হুমকি দিয়ে সদর থানার তৎকালীন ওসি মোস্তাফিজুর রহমান ফোনে বাদীর কাছে দেড় কোটি টাকা দাবি করেন। একপর্যায়ে বাদী ফোনের সুইস অফ করতে বাধ্য হন। এদিন রাত ১১ টার দিকে সহকারি পুলিশ সুপার (সদর) মীর্জা সালাহউদ্দিন ও ডিবির ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন অজ্ঞাতনামা পুলিশ দুটি মাইক্রোবাসে করে এসে আল ফেরদৌস আলফার পলাশপোলের বাড়ি ঘেরাও করে তল্লাশি করার কথা বলে দরজা খুলতে বাধ্য করেন। দোতলা ও তিন তলার ঘরে সার্চ করে কিছু না পেয়ে আলফার মাথায় পিস্তল ঠেকিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। আলফা তার ড্রয়ারে থাকা ১৫ লাখ টাকা দিলে তা থেকে কিছু টাকা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলামকে দেন মীর্জা সালাহউদ্দিন। পরে তাকে গুম করার উদ্দেশ্যে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মহিদুলের নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকেজন এক কোটি টাকা চাঁদার দাবিতে আলফার দুচোখ ও দুই হাত বেঁধে গোয়েন্দা পুলিশের কথিত আয়নাঘর নামক ঘরে ঝুলিয়ে নির্যাতন করেন। ২৯ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে শৌচাগারে নিয়ে যাওয়ার সময় আলফা একটি ঘরে মীর্জা সালাহউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মহিদুল ইসলামকে দেখেন। শৌচাগার থেকে ফেরার সময় মীর্জা সালাহউদ্দিন আলফাকে বলেন যে, তুই ট্যাক্স ফাঁকি দিয়ে মাছ এনেছিস। নির্যাতন সহ্য করবি না এক কোটি টাকা দিবি? মাছ গেছে তা আর পাবি না। জীবন বাঁচাতে কত দিবি? বৈধ কাগজপত্র আছে বলে সরকারকে রাজস্ব দিবি আর আমাদের এক কোটি টাকা দিবি না তা তো আর হয় না। ১৫ লাখ টাকা দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন আলফা। টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় মোস্তাফিজুর রহমান ও মহিদুল ইসলামসহ কয়েকজন চোখ ও হাত বেঁধে আলফাকে ঝুলিয়ে ৩০ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা পর্যন্ত আবারো অমানুষিক নির্যাতন করে। এসব নির্যাতনের কিছু অংশ ভাষায় প্রকাশ করা যায় না মর্মে আলফা মামলায় উল্লেখ করেন।

টাকা না পাওয়ায় ৩০ ডিসেম্বর রাত ১২টার দিকে আলফাকে আবারো নির্যাতন করে একটি মাইক্রোবাসে করে বাইপাস সড়কের নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। মোস্তাফিজুর রহমান বলেন যে, ওযু করে নে আজ তোর জীবনের শেষ দিন। তোর মাছি বিক্রি করে টাকা নিয়ে এসেছি। জান ফিরে ফেতে হলে তোকে আজ রাতের মধ্যে এক কোটি টাকা দিতে হবে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রাতভর রাস্তায় রাস্তায় ঘুরিয়ে ৩১ ডিসেম্বর ভোরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (কথিত আয়না ঘর) এনে নামাজ ও শৌচাগারে যাওয়ার সময় ব্যতীত বাকী সময়ে হাত, পা ও চোখ বেঁধে আলফাকে আবারো নির্যাতন করা হয়। এ সময় আলফা কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন।

৩১ ডিসেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আলফা ও ভাই আলিমকে একই গাড়িতে করে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে সদর থানায় নিয়ে আসা হয়। বিকেলে তাদের দুই ভাইকে ২৯ ডিসেম্বর সামুদ্রিক মাছ অবৈধভাবে আনার অভিযোগে ৩০ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার মামলায় আদালতে পাঠানো হয়। আলফাকে এজাহার নামীয় ও আলিমকে সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালত থেকে ২০২০ সালের ৯ জানুয়ারি এক দিনের রিমাণ্ড মঞ্জুর করানো হয়। রিমাণ্ড আদেশের বিরুদ্ধে রিভিশন করলে জেলা ও দায়রা জজ রিমাণ্ড আদেশ না’মঞ্জুর করেন। মীর্জা সালাহউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মহিদুল ইসলাম বিশেষ ব্যবস্থায় দেড় কোটি টাকার মাছ এক লাখ ৯৫ হাজার ৯২৫ টাকায় নিলাম করিয়ে জমা দেখান। আলফা ও আলীম ১৯ দিন কারা হাসপাতালে ভর্তি ছিলেন। আলফা আদালতের নির্দেশে ওই টাকা ফেরৎ পান ও মামলা খারিজ হয়।

মামলার বিবরণীতে আরও বলা হয় মামলার জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বাদীর কাছ থেকে ৩৫ লাখ টাকা চাঁদা দিতে বাধ্য করেন সাতক্ষীরা জজ আদালতের তৎকালীন পিপি আব্দুল লতিফ ও তার ছেলে মো: রাসেল।

আসামীদের শারীরিক ও মানসিক অত্যাচারে বাদী তাঁর দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন ও আর্থিক এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাই আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করা হয়েছে আরজীতে। তৎকালীন সময়ে মামলার অনুকুল পরিবেশ না থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে আরজীতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এড. খায়রুল বদিউজ্জামান বলেন, এ মামলার পরবর্তী ধার্য দিন নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ২০ এপ্রিল। এছাড়া বিচারিক হাকিম মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন।


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়